প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি, ধর্ষণ ও মাদক-সংশ্লিষ্ট অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভা ও কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল এ বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে আহাম্মেদ সফি (৪৪) নামে এক ব্যক্তিকে ডাকাতি সংগঠনের অপরাধে গ্রেপ্তার করা হয়। তিনি রাঙামাটি জেলার কোতয়ালী থানাধীন ৬ নম্বর বালুখালী ইউনিয়নের আদার পাহাড় এলাকার বাসিন্দা।
এ ছাড়া মুহাম্মদ ইউসুফ আলী (২৬) নামে আরেকজনকে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তার স্থায়ী ঠিকানা হবিগঞ্জের চুনারুঘাট এবং বর্তমানে তিনি চট্টগ্রামের বায়জিদ বোস্তামী থানাধীন জালালাবাদ এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
অভিযানে মাদক কারবারের অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—শাহাবু্উদ্দিন (৩২), মিছকাত (১৮), দেলোয়ার হোসেন (২০), মোঃ সাইফুল ইসলাম ওরফে বাবু (২৭) এবং মোঃ খোকন খান (২৫)। তাদের মধ্যে কয়েকজন রাঙামাটির মানিকছড়ি ও চম্পকনগর এলাকার বাসিন্দা।
অন্যদিকে মাদক সেবনের অপরাধে রবিউল (১৮), ইদ্রিস আলী (৫৩) ও সাফিন মাহামুদ রাফি (২০) নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিউল মানিকছড়ি এলাকার, ইদ্রিস আলী বর্তমানে রাঙামাটির কৃষিকলোনী এলাকার বাসিন্দা এবং সাফিন মাহামুদ রাফি আসামবস্তি এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত ১০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন