০৭:৫৪ এম
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের নিয়ন্ত্রিত বন্দরনগরী হোদাইদায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। যুক্তরাষ্ট্র-ইরান আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে এ হামলা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) গভীর রাতে এক বিবৃতিতে হুতিদের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘হোদাইদাকে লক্ষ্য করে সৌদি আরব ভবিষ্যতে সংঘাতকে আরও উত্তেজনা' নীতিকেই বেছে নিয়েছে।’
এ হামলার পাল্টা জবাব দেয়ার ইঙ্গিত দেওয়ার মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, হামলার জন্য রিয়াদকে একটি চড়া মূল্য দিতে হবে।
আরও পড়ুন: ১২৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা ট্রাম্পের বিরুদ্ধে
হুতি-সংশ্লিষ্ট আল মাসিরাহ টিভি জানিয়েছে, সৌদি আরবের হামলায় হোদাইদার টেলিযোগাযোগ স্থাপনা লক্ষ্যবস্তুত করা হয়েছে। এছাড়া কামারান দ্বীপেও হামলার খবর পাওয়া গেছে। সংবাদমাধ্যমটি সেখানে অন্তত একজন নারী আহত হয়েছেন বলেও জানিয়েছে।
হোদাইদা বন্দর হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের উত্তরাঞ্চলে বাণিজ্যিক ও মানবিক সহায়তা পৌঁছানোর প্রধান প্রবেশদ্বার। এই বন্দরটিকে ওই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি উত্তেজনা বৃদ্ধির জন্য হুতিদের দায়ী করেছেন। তিনি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলাকে ‘কাপুরুষোচিত ও বেপরোয়া’ বলে উল্লেখ করেছেন।
আল-মালিকি বলেন, জোট প্রয়োজনীয় সকল সামরিক পদক্ষেপ অব্যাহত রাখবে। হুতিরা যদি তাদের বেপরোয়া কর্মকাণ্ড চালিয়ে যায়, তাহলে ‘কোনো দ্বিধা ছাড়াই’ জবাব দেয়া হবে।
আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান
এর আগে বুধবার হুতিরা দাবি করে, তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে লোহিত সাগরে কয়েকটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে এবং তাদের দাবি, অন্তত একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা জানায়, জাহাজগুলো দুই দিন আগে ঘোষিত নৌ অবরোধ ভঙ্গ করেছিল।
২০ জুলাই হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে। তাদের দাবি, সানার আন্তর্জাতিক বিমানবন্দরে এক সপ্তাহ আগে চালানো হামলার জবাব হিসেবেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। ওই হামলার জন্য তারা সৌদি আরবকে দায়ী করলেও, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার এর দায় স্বীকার করে জানায়, অনুমতি ছাড়াই একটি ইরানি বিমান অবতরণের কারণে বিমানবন্দরে হামলা চালানো হয়েছিল।
তথ্যসূত্র: আল জাজিরা
আরও পড়ুন: স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন