প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এই বর্ণাঢ্য র্যালিটি বের করা হয়। র্যালির শেষে উপজেলা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। তারপর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোবাশ্বির হোসেন বিপ্লবের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির সাবেক সদস্য মহুয়ানুর কচি, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সালাম মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সজিব আল মারুফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, সিনিয়র মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, প্রমুখ।
অনুষ্ঠানে মৎস্যজীবীদের পক্ষ থেকে সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া মৎস্য যুব উদ্যোক্তা আসিফ ইকবাল এবং মৎস্য উৎপাদক আব্দুল কুদ্দুসকে ক্রেস্ট প্রদান করা হয়। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরাও উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন