প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করার ঘটনা ঘটে।
এটি বুধবার (৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে জোরারগঞ্জ থানাধীন পৌরসভার নন্দীগ্রাম (গাছ মার্কেট) ৫ নম্বর ওয়ার্ডের শান্তুর ভাঙ্গারির দোকানের সামনের পাকা রাস্তার কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ ছৈয়দুল আমিন (৫০)। তিনি কক্সবাজার জেলার ঈদগাঁও থানার ৩ নম্বর ইসলামাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খোদাই বাড়ির মৃত আবদুল উদুদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেনসহ পুলিশের একটি টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছৈয়দুল আমিন চতুরতার সাথে পালানোর চেষ্টাকালে আটক হন। পরে তার দেহ তল্লাশি করার সময় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বেও চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-৯, তারিখ: ০৫/০১/২০২৫ইং) রয়েছে।
উদ্ধারকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন