০৪:০৫ পি.এম
রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের উত্তর ইয়ারংছড়ি এলাকায় সমির আলী নামক একজনের বসতঘর টানা ভারী বর্ষণের এবং কাপ্তাই লেকের পানির তীব্র স্রোতের ফলে ভেঙে গেছে। তিনি এখন মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। ৷
স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত কয়েকদিন ধরে চলতে থাকা ভারী বৃষ্টির ফলে কাপ্তাই লেকের পানির উচ্চতা এবং স্রোত ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ৷ তীব্র এই স্রোতের কারণে উত্তর ইয়ারংছড়ি এলাকার লেকের পাড়ে ভাঙনের ঘটনা ঘটে। একপর্যায়ে, পানির তোড়ে সমির আলীর বসতঘরটির নিচের সমস্ত মাটি সম্পূর্ণ সরে যায় এবং মুহূর্তের মধ্যে পুরো ঘরটি ভেঙে লেকের স্রোতে ভেসে যায়। আকস্মিক এই বিপর্যয়ের কারণে ঘরের আসবাবপত্র বা কোনো মালামালও রক্ষা করা সম্ভব হয়নি। ৷
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত সমির আলী বলেন, "আমার ঘরটি ভেঙে পানির স্রোতে ভেসে যাওয়ার ফলে আমি আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি। মাথা গোঁজার একমাত্র ঠাঁই হারিয়ে পরিবার পরিজন নিয়ে এখন আমি সম্পূর্ণ দিশেহারা।" ৷
আরও পড়ুন: খাগড়াছড়িতে পার্কিং করা বাসে অগ্নিসংযোগের অভিযোগ
আকস্মিক এই ভাঙনে সমির আলীর পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের প্রতি পরিবারটিকে দ্রুত পুনর্বাসন ও জরুরি সরকারি সহায়তা প্রদানের জন্য সচেতন মহল জোর দাবি জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন