প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলার পপ সংগীতের কিংবদন্তি হিসেবে পরিচিত সংগীতশিল্পী আজম খানকে বলা হয়ে থাকে। যদিও তার পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক খান, কিন্তু সংগীতাঙ্গনে তিনি আজম খান নামেই বেশ পরিচিত। বিখ্যাত এই পপ তারকা মাত্র ২১ বছর বয়সে ঢাকা উত্তরের সেকশন কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। আজ শুক্রবার, ৫ জুন, পপ গুরুর ১৫তম প্রয়াণ দিবস উদযাপন করা হচ্ছে।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর, তিনি ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে ২০১১ সালের ৫ জুন মৃত্যুবরণ করেন। তবে, তার গান, দর্শন, সংগ্রাম এবং সাংস্কৃতিক আন্দোলন আজও লাখো মানুষের হৃদয়ে জীবন্ত রয়ে গেছে।
দেশ স্বাধীন হওয়ার পর, তিনি গান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এবং আখন্দ ভ্রাতৃদ্বয় সহ আরও কয়েকজনকে নিয়ে ব্যান্ডদল 'উচ্চারণ' প্রতিষ্ঠা করেন। ১৯৭২ সালে 'এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে' এবং 'চার কালেমা সাক্ষী দেবে' গান দুটি সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশনে, যা মুহূর্তেই দেশজুড়ে জনপ্রিয়তা অর্জন করে। এই সময় ব্যান্ডদল 'উচ্চারণ' প্রশংসা ও তুমুল জনপ্রিয়তার মধ্যে ভাসতে থাকে।
এছাড়া, জানা যায় যে, ১৯৭২ সালে নটর ডেম কলেজের প্রাঙ্গণে প্রথমবারের মতো দর্শকদের সামনে গান পরিবেশন করেন আজম খান। ১৯৭৩ সালের ১ এপ্রিল দেশে প্রথম কনসার্ট অনুষ্ঠিত হয় ওয়াপদা মিলনায়তনে, যেখানে জনৈক হারুনের অবদান ছিল। ১৯৮২ সালে 'এক যুগ' নামের তার প্রথম ক্যাসেট বাজারে আসে এবং পরে বেশ কয়েকটি ক্যাসেট ও সিডি প্রকাশিত হয়। তার প্রথম সিডি বের হয় ১৯৯৯ সালের ৩ মে ডিস্কো রেকর্ডিংয়ের প্রযোজনায়।
আজম খান ১৯৭৪-১৯৭৫ সালের দিকে বাংলাদেশ টেলিভিশনে 'রেললাইনের ওই বস্তিতে' গান গেয়ে দেশের বিভিন্ন স্থানে হইচই ফেলে দেন। ১৯৮১ সালের ১৪ জানুয়ারি সাহেদা বেগমের সঙ্গে আজম খানের বিয়ে হয়, তখন তার বয়স ছিল ৩১ বছর। পরবর্তী সময়ে তার সহধর্মিণী মারা গেলে তিনি একাকী জীবন যাপন করতে শুরু করেন। বাংলাদেশের এই রক গানের জনকের জন্ম হয়েছিল ১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুর সরকারি কলোনির ১০ নম্বর কোয়ার্টারে।
আজম খানের ১৭টি গানের অ্যালবামের পাশাপাশি বেশ কিছু মিক্সড অ্যালবামও প্রকাশিত হয়েছে। জনপ্রিয় এই পপ তারকার অসংখ্য গান রয়ছে, যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য গান হলো: আমি যারে চাইরে, অভিমানী তুমি কোথায়, একদিন-তো চলে যাব, জীবনে কিছু পাব নারে, আসি আসি বলে তুমি আর এলে না, ও চাঁদ সুন্দর চাঁদ, চুপ চুপ অনামিকা চুপ, হারিয়ে গেছ খুঁজে পাব না, ঘুম আসে না-সহ আরও অসংখ্য গান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন