প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জামালপুর সদর উপজেলার ১ নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে তিনি কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ সময় ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম, সেবার মান ও চলমান উন্নয়নমূলক কাজের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে গ্রাম আদালতের কার্যক্রম, কালভার্ট ও ট্র্যাকস-সংক্রান্ত বিষয়, জন্মনিবন্ধনসহ ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন জেলা প্রশাসক। এ সময় তিনি পরিষদের বিভিন্ন সেবা ও কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান, ইউপি সদস্য সৈয়দুর রহমান (আর্মি), প্রশাসনিক কর্মকর্তা শামছুন্নাহার
গ্রাম আদালতের জেলার ম্যানেজার (ডিএম) মাহফুজা রহমান, উপজেলা সমন্বয়কারী শারমিন নাহার সহ
পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারী
উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের এ পরিদর্শনের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সেবামূলক কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ডের সার্বিক চিত্র পর্যালোচনা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন