প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তরুণ প্রজন্মকে মাদক ও অনলাইন জুয়ার আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে মাদারীপুরের কালকিনিতে শুরু হয়েছে ‘কালকিনি বাজার দক্ষিণ ফুটবল লীগ-২০২৬’। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গরুর হাট মাঠে এ লীগের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
পৌর এলাকার ১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ব্রাদার্স ফরচুন ও এইচএসসি-২০২২ দল। খেলার উদ্বোধন করেন কালকিনি পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদার।
এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের পাশাপাশি বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মামুন শিকদার বলেন, “জাতীয়তাবাদী দল সব সময় খেলাধুলার পাশে রয়েছে এবং ভালো কাজের সঙ্গে থাকতে চায়। কালকিনি পৌরসভাকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এবং সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
আয়োজকেরা জানান, তরুণদের মাদক ও অনলাইন জুয়ার মতো ক্ষতিকর আসক্তি থেকে দূরে রেখে সুস্থ বিনোদন, শারীরিক সক্ষমতা এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলাই এ ফুটবল লীগের মূল উদ্দেশ্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন