প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বার্সেলোনার জার্সিতে নিজের সামর্থ্য প্রমাণ করার পর এবার ব্রাজিল জাতীয় দলের বড় দায়িত্ব নিতে যাচ্ছেন রাফিনিয়া। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে জাপানের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ব্রাজিলের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চলেছেন এই ফরোয়ার্ড।
নিয়মিত অধিনায়ক মারকুইনহোসের অনুপস্থিতিতে রাফিনিয়ার ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলের কোচিং টিম। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর তথ্য অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে শনিবার জাপানের বিপক্ষে ম্যাচে অধিনায়ক হিসেবে দেখা যাবে বার্সেলোনা তারকাকে।
নভেম্বরের ফিফা আন্তর্জাতিক বিরতিতে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে রাফিনিয়া স্থান পেয়েছেন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এই দুই ম্যাচে অংশগ্রহণ করবে।
বার্সেলোনার হয়ে পিএসজির বিরুদ্ধে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মারকুইনহোস ডান ঊরুতে চোট পান। এই কারণে আসন্ন ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ২০২১ সাল থেকে ব্রাজিল জাতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন এই ডিফেন্ডার। তার অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব নিতে যাচ্ছেন রাফিনিয়া।
জাতীয় দলের অধিনায়কত্ব রাফিনিয়ার জন্য নতুন অভিজ্ঞতা নয়। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি ম্যাচের একটি ম্যাচে তিনি ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছিলেন।
মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে অধিনায়ক নির্বাচনের আলোচনায় ব্রুনো গিমারায়েস, ভিনিসিয়ুস জুনিয়র ও গ্যাব্রিয়েল মাগালহায়েসের নামও ছিল। তবে শেষ পর্যন্ত রাফিনিয়াকেই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ব্রাজিলের কোচিং স্টাফ। তিনি মাঠে না থাকলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন ব্রুনো গিমারায়েস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন