প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলার শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে তীর্থ বিশ্বাস (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ পিকআপটি আটক করেছে।
আজ সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার ভাটই বাজারে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহত তীর্থ বিশ্বাস ভাটই গ্রামের তপন কুমারের ছেলে এবং ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের জানানো তথ্য অনুযায়ী, সকালে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল তীর্থ বিশ্বাস। পথিমধ্যে ভাটই বাজার সংলগ্ন ভাটই সরকারি কলেজের সামনে পৌছালে, বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় তীর্থ বিশ্বাস গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক উমা ইসলাম জানিয়েছেন, আহত শিক্ষার্থী হাসপাতালের কাছে পৌছানোর আগেই মারা গেছে। তিনি বলেন, "আমরা হাসপাতালে তাকে মৃত অবস্থায় পেয়েছি।"
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসস’কে জানিয়েছেন, ঘটনার পর ঘাতক পিকআপভ্যানটিকে আটক করা হয়েছে। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন