০৩:৪৯ পি.এম
মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, শহীদদের তালিকা সম্পন্ন করা সম্ভব হয়নি অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে।
তিনি মন্তব্য করেন, জুলাই মাসে অভ্যুত্থানে শহীদদের কবর পাকা করার জন্য অর্থ বরাদ্দ করা হলেও তাতে দুর্নীতির ছায়া দেখা গেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে তিনি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভ্যুত্থানে শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার পর এবং কবর জিয়ারত শেষে এসব কথা জানান।
আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে ফিরলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, পলক ও মামুন
প্রতিমন্ত্রী আরও বলেন, যদি কেউ ভুয়া কাগজপত্র দিয়ে জুলাই শহীদের তালিকায় গেজেটভুক্ত হওয়ার অপচেষ্টা করে, তবে তাকে আইনের আওতায় আনা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন