ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডে ৩০ জন নিহত, আহত ১৯


মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডে ৩০ জন নিহত, আহত ১৯

মিশরের রাজধানী কায়রোর দক্ষিণ-পশ্চিমে গিজা প্রদেশে একটি জ্বালানিবাহী ট্যাংকার ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এই তথ্য প্রকাশ করে।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কায়রোর রিং রোডের কাছে ইমবাবা এলাকার ওয়াররাক জেলার ১০ নম্বর টানেলের ওপর এই দুর্ঘটনা ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু হয়। আহতদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। পরে তাদের উদ্ধার করে তিনটি হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: মিশরে জ্বালানিবাহী লরি উলটে আগুন, নিহত ৩১

এদিকে, দুর্ঘটনার পর আশপাশের হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেলগাফফার। তিনি নিজেই দুর্ঘটনাস্থল এবং সংশ্লিষ্ট হাসপাতালগুলো পরিদর্শন করে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

এর আগে, মিশরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানায়, একটি ব্যক্তিমালিকানাধীন জ্বালানিবাহী ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। এরপর সেটিতে বিস্ফোরণ ঘটে এবং ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।

উদ্ধার তৎপরতায় সহায়তা করার জন্য ঘটনাস্থল ও হাসপাতালগুলোতে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করেছে মিশরীয় রেড ক্রিসেন্ট। সংস্থাটি জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণ, উদ্ধারকাজ এবং আহতদের সহায়তায় সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স কর্মীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তাদের সদস্যরা।

অন্যদিকে, সংবাদমাধ্যম আল-আরাবিয়া মিসরের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কায়রোর কাছের ওই সড়কে যানবাহনগুলো আগুনে পুড়ছে। পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের সংখ্যা প্রাথমিক হিসাব। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, তা পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুক্র ও শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫০ এম


শুক্র ও শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

জরুরি মেরামত ও বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী শুক্র ও শনিবার (২৭ ও ২৮ নভেম্বর) রাজশাহী ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় টানা ৫ থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই তথ্যটি নিশ্চিত করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

নেসকো সূত্রে জানা গেছে, রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর আওতাধীন ৩৩/১১ কেভি কাটাখালী উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

অন্যদিকে, সিরাজগঞ্জের বাহিরগোলা ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

শনিবার সিরাজগঞ্জের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর আওতাধীন বাহিরগোলা রোড, মুজিব সড়ক, ডিসি অফিস রোড, থানা রোড, দরগাপট্টি বেপারীপাড়া, খান সাহেবের মাঠ, আরশীনগর, নতুন পোস্ট অফিস রোড, এসএস রোড, বড় বাজার, বাজার স্টেশন, মোক্তারপাড়া, বানিয়াপট্টি, ১ ও ২ নম্বর খলিফাপট্টি, পৌরসভা রোড, সারঘাট, শিক্ষা অফিস, সদর হাসপাতাল ও কালীবাড়ি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া গয়লা, একডালা, একডালা পুনর্বাসন, কোল গয়লা, বিএ কলেজ রোড, ফায়ার সার্ভিস রোড, ভিক্টোরিয়া কোয়ার্টার, দত্তবাড়ী, দত্তবাড়ী ব্রিজ, কোবদাসপাড়া, রানীগ্রাম, রানীগ্রাম মধ্যপাড়া, কুশাহাটা, গুণেরগাঁতী, জানপুর, জানপুর ব্যাংকপাড়া, বাহিরগোলা গুড়ের বাজার, নতুন ভাঙ্গাবাড়ী, রহমতগঞ্জ, তেলকুপি, ধীতপুর আলাল, বহুলী, শালুয়াভিটা, খোকশাবাড়ী, ফকিরতলা ও নলিছাপাড়াসহ আশপাশের এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এ মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পার্লারে চাকরি দেওয়ার কথা বলে কিশোরীকে দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫০ এম


পার্লারে চাকরি দেওয়ার কথা বলে কিশোরীকে দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রি

ভালো বেতনে বিউটি পার্লারে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৬ বছর বয়সি এক কিশোরীকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে সেখান থেকে পালিয়ে এক দোকানে আশ্রয় নেওয়ার পর ওই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কহিনুর (৩৫) নামে এক পতিতা সর্দারনীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া রেলস্টেশনসংলগ্ন শহীদ মিনার এলাকার মো. দেলোয়ার হোসেনের দোকান থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।

আটক কোহিনূর আক্তার দৌলতদিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। উদ্ধার হওয়া কিশোরীর বাড়ি গাইবান্ধা জেলায়। তাকে যৌনপল্লিতে নিয়ে আসা ওই নারীর নাম-পরিচয় জানে না সে। তবে সামনে পেলে তাকে শনাক্ত করতে পারবে বলে পুলিশকে জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরী ঢাকার সাভারে একটি পোশাক কারখানায় কাজ করত। গত ১৯ নভেম্বর অজ্ঞাতপরিচয় এক নারী তাকে ভালো বেতনে বিউটি পার্লারে চাকরি দেওয়ার কথা বলে দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়ে আসেন। পরে তাকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কোহিনূর আক্তারের কাছে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী।

কিশোরীর অভিযোগ, যৌনপল্লিতে নেওয়ার পর কোহিনূর তাকে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে জোরপূর্বক যৌনকর্মে বাধ্য করতেন। মঙ্গলবার সন্ধ্যার পর সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে রেলস্টেশন এলাকার শহীদ মিনারসংলগ্ন একটি দোকানে আশ্রয় নেয় সে। এ সময় স্থানীয়দের কাছে তাকে উদ্ধারের আকুতি জানায় কিশোরীটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে নাশকতার নেতৃত্ব দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান বিএম হারুন-অর-রশিদ পিনু গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫১ এম


গোপালগঞ্জে নাশকতার নেতৃত্ব দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান বিএম হারুন-অর-রশিদ পিনু গ্রেপ্তার

গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিএম হারুন-অর-রশিদ পিনুকে গ্রেপ্তার করেছে।

বুধবার (২২ নভেম্বর) রাত ২টা ৫০ মিনিটের সময় ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান (সিআইপি), অকোটেক্স গ্রুপের চেয়ারম্যানের বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃত বিএম হারুন-অর-রশিদ পিনু (৫২) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বাসিন্দা। তিনি রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কাশিয়ানী থানা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে নাশকতা, যৌথ বাহিনীর ওপর হত্যার উদ্দেশ্যে হামলা, থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জনজীবন বিপর্যস্ত করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যে, তিনি আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের নেতৃত্বস্থানীয় সংগঠক।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৬ নভেম্বরের খেলার সূচি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫২ এম


২৬ নভেম্বরের খেলার সূচি

আজ (২৬ নভেম্বর) এশিয়া কাপ রাইজিং স্টারসে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া ইউরোপা লিগ এবং অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের ম্যাচও অনুষ্ঠিত হবে।

এশিয়া কাপ রাইজিং স্টারস

ভারত ‘এ’–শ্রীলঙ্কা ‘এ’

বিকেল ৪টা, সনি স্পোর্টস ১

অ–১৭ বিশ্বকাপ ফুটবল

উজবেকিস্তান–ইতালি

রাত ৮টা, ডিএজেডএন

মরক্কো–স্পেন

রাত ৯টা, ডিএজেডএন

ইউরোপা লিগ

অলিম্পিয়াকোস–এসি মিলান

রাত ১১.৪৫ মি., সনি স্পোর্টস ২

প্লজেন–বেনফিকা

রাত ১১.৪৫ মি., সনি স্পোর্টস ৫

জুভেন্টাস–ওমোনিয়া

রাত ২টা, সনি স্পোর্টস ২

ক্রাইস্টচার্চ টেস্ট: ১ম দিন

নিউজিল্যান্ড–ভারত

আগামীকাল ভোর ৪টায়, সনি স্পোর্টস ১ ও ৫ চ্যানেলে এই ম্যাচগুলো দেখা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%