প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারী গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলতে যাচ্ছেন। তিনি টুর্নামেন্টের দলের লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন। সম্মানজনক বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শামীম।
লাহোর কালান্দার্সে আগেই খেলছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার পারভেজ হোসেন ইমন। সর্বশেষ ম্যাচে তিনি অপরাজিত ৪৭ রানের একটি ইনিংস খেলেছেন। এবার শামীমকে দলে নেয়ায় একসাথে দুই বাংলাদেশি ক্রিকেটার একই দলে খেলবেন।
এবারের জিএসএলে লাহোর কালান্দার্স দুইটি ম্যাচ খেলেই দুইটি জয় অর্জন করেছে। নেট রান রেটে এগিয়ে থেকে তারা বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষ অবস্থানে রয়েছে। দলের নিয়মিত অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল।
লাহোর কালান্দার্সের পরবর্তী ম্যাচ হবে ২৭ জুলাই, গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। বাংলাদেশ সময় অনুযায়ী, ম্যাচটি শুরু হবে ভোর ৫টায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন