প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকায় হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সি আলেক্সান্দ্রোস পাপোরাকিসকে পুলিশ গ্রেপ্তার করেছে। পাপোরাকিস পালাটাইন এলাকার একজন বাসিন্দা এবং একটি টাকো বেল রেস্তোরাঁয় কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, একটি সম্ভাব্য বন্দুক হামলার পরিকল্পনা সম্পর্কে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। তদন্তের সময় পাপোরাকিসের কাছে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মতাদর্শের একটি নথি পাওয়া যায়, যেখানে ভারতীয় বংশোদ্ভূত এবং দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে সহিংসতার উল্লেখ ছিল।
তদন্তকারীরা দাবি করেছেন, তাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দাদের ধারণা, পাপোরাকিস ১১ অক্টোবর অরোরা এলাকার একটি হিন্দু উপাসনালয়ে হামলার পরিকল্পনা করছিলেন। তার বাসায় তল্লাশি চালিয়ে একটি রাইফেল, একাধিক ম্যাগাজিন, বিপুলসংখ্যক গুলি, বডি আর্মার ও কৌশলগত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, অভিযুক্তের সহকর্মীদের কাছেও হামলার পরিকল্পনার তথ্য ছিল। গ্রেপ্তারের পর আদালত তাকে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন। আগামী ৩০ অক্টোবর তার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
হিন্দুদের নবরাত্রি উৎসবের শুরুতে এ ঘটনা ঘটেছে। এর দুই সপ্তাহ আগে ওহাইও অঙ্গরাজ্যে একটি হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনাও ঘটে।
সূত্র: এনডিটিভি
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন