প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোরের ঝিকরগাছার রঘুনাথনগর এইচএসসি পরীক্ষা কেন্দ্রে রোববার ১৯ জুলাই ভুল এমসিকিউ (বহুনির্বাচনি অভীক্ষা) প্রশ্ন পত্র বিতরণ করার অভিযোগ উঠেছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ আব্দুল ওহাবকে আটক করলেও, সন্ধ্যার দিকে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়টির প্রথম পত্রের এমসিকিউ "গ" সেটের প্রশ্নের বদলে দ্বিতীয় পত্রের "গ" সেট প্রশ্ন বিতরণ করা হয়। পরীক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি জানালে প্রশ্নগুলো পরীক্ষা কক্ষ থেকে ফিরিয়ে নেয়া হয়। এরপর প্রশ্নের প্যাকেটে থাকা প্রথম পত্রের এমসিকিউ "গ" সেট প্রশ্ন দিয়েই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ঘটনার খবর পেলে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ এবং ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ পরীক্ষা কেন্দ্রে এসে ঘটনার তদন্ত করেন। এ ঘটনায় পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ উল্লেখ করেছেন,
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী জানান, কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। যশোর জেলা প্রশাসক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মু: আব্দুস ছালামের সঙ্গে ফোনে যোগাযোগ করতে চাইলে তিনি ফোন রিসিভ করেননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন