প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের মাত্র এক দিন আগে হবিগঞ্জের বাহুবল উপজেলার সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কাজী রেজা (১৬) না ফেরার দেশে চলে গেল। রোববার (৯ আগস্ট) দুপুরে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
কাজী রেজা বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজীবাড়ির কাজী আলফু মিয়ার একমাত্র ছেলে। এবারে সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
পরিবার ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রোববার দুপুরে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়ে রেজা। এরপর তার মৃত্যু ঘটে।
সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত রয়েছে। পরীক্ষার ফল হাতে পাওয়ার অপেক্ষায় ছিল রেজা ও তার পরিবার। কিন্তু ফল প্রকাশের এক দিন আগে তার আকস্মিক মৃত্যু, পরিবারের প্রত্যাশার মুহূর্তকে গভীর শোকে পরিণত করেছে।
একমাত্র সন্তানকে হারিয়ে তার বাবা-মা ও স্বজনরা শোকাহত। প্রিয় সহপাঠীকে হারিয়ে ভেঙে পড়েছে সহপাঠীরাও। রেজার মৃত্যুতে শিক্ষক, স্বজন এবং এলাকাবাসীর মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় চক্রামপুর গ্রামের নিজ বাড়িতে কাজী রেজার জানাজার আয়োজন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন