প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছর বয়সী ঐশীকে অপহরণের অভিযোগকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা ও চাচা। বুধবার (২৮ অক্টোবর) তাঁরা এ ঘটনায় নিজেদের অবস্থান তুলে ধরেন। ঐশীর চাচা মো. রুবায়েত খান শান্ত পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি।
লিখিত বক্তব্যে রুবায়েত খান শান্ত দাবি করেন, গত ২৫ অক্টোবর উপজেলার খালিশাপুর ইউনিয়নের বনপাড়া এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। তাঁর চাচাতো ভাই হাসিমের সঙ্গে স্ত্রীর দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল বলে তিনি উল্লেখ করেন।
শান্তর ভাষ্য অনুযায়ী, ওই দিন সকালে হাসিমের মেয়ে ঐশী অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে প্রথমে পূর্বধলা হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে ঐশী বাড়িতে ফিরে আসে।
তিনি দাবি করেন, ঐশীকে নিয়ে বাড়ি ফেরার পর তার মা ও নানুর সঙ্গে পরিবারের সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় তাঁকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বাবা ও চাচা দাবি করেন, পারিবারিক বিরোধের ঘটনাকে কেন্দ্র করে তাঁদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। তাঁরা অভিযোগের প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত সত্য উদ্ঘাটনের আহ্বান জানান।
তবে এ ঘটনায় অভিযোগকারী পক্ষের বক্তব্য ও পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন