প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সরকার নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে কাজ করছে। তিনি সম্মিলিত প্রচেষ্টা ও অংশীদারত্বের মাধ্যমে সকলের বাসযোগ্য, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিকল্পনা কমিশন কর্তৃক আয়োজিত এসডিজি অর্জনের লক্ষ্যে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো বাস্তবায়নের পথনির্দেশনা-বিষয়ক জাতীয় সম্মেলনের অংশ হিসেবে ‘ন্যায়সংগত আর্থ-সামাজিক উন্নয়ন এবং এসডিজির ৩, ৫, ৬ ও ১০ নম্বর লক্ষ্য অর্জন’ বিষয়ক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী উল্লেখ করেন যে, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ঝুঁকি বহনকারী অন্যতম দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, খরা, জলাবদ্ধতা এবং লবণাক্ততার মতো চ্যালেঞ্জগুলি আমাদের পানিসম্পদ ব্যবস্থাপনাকে জটিল করে তুলছে।
তিনি আরও বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষির কল্যাণ এবং অর্থনৈতিক রূপান্তরের জন্য পদ্মা ব্যারেজ অনুমোদন হয়েছে। মন্ত্রী আশা প্রকাশ করেন যে, তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে বিশেষজ্ঞদের মতামত আসলে সহসাই অনুমোদন পাবে।
প্যানেল আলোচনায় সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। গেস্ট অব অনার হিসেবে সংসদ সদস্য আনা মিঞ্জ বক্তব্য রাখেন। প্যানেল আলোচনায় অংশ নেন পার্থ হেফাজ শেখ (পরিচালক, ওয়াটার এইড বাংলাদেশ), অ্যাডভোকেট কামরুন নাহার (পরিচালক, নারীপক্ষ), সাইফুর রহমান (প্রোগ্রাম অফিসার, ইউনিসেফ বাংলাদেশ)।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন