প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়ার শেরপুরে একটি রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠান থেকে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলার আসামি ডা. সামির হোসেন মিশুকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া সভাপতি এবং বাগেরহাট সরকারি ম্যাটসের ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ধুনট মোড় এলাকার হোটেল মকটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে মঙ্গলবার দিবাগত রাতে তাকে বগুড়া সদর থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়। স্থানীয়ভাবে তিনি গরিবারের চিকিৎসক হিসেবেও সুপরিচিত।
ডা. সামির হোসেন মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ডা. সাফদার হোসেনের ছেলে এবং বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিলেন।
পুলিশ জানায়, রাতে হোটেল মকটেলে স্বপন নামের এক চিকিৎসক বন্ধুর জন্মদিন অনুষ্ঠানে যোগ দেন ডা. মিশু। সেখানে স্থানীয় একটি মহল মকটেলে ডা. মিশুর উপস্থিতি টের পেলে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে শেরপুর থানায় নিয়ে আসে। পরে বগুড়া সদর থানায় জুলাই গণঅভ্যুত্থানে হত্যা চেষ্টার একটি মামলায় ডা. মিশুকে গ্রেফতার করা হয়।
বিষয়গুলো নিশ্চিত করেছেন শেরপুর থানা পুলিশের ওসি এস এম মঈনুদ্দীন। তিনি জানান, বগুড়া সদর থানার একটি মামলার ভিত্তিতে তাকে আটক করা হয় এবং থানায় আনার পর গ্রেফতার দেখানো হয়। রাতেই আইনী প্রক্রিয়া মেনে তাকে সদর থানায় পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন