প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরার শ্যামনগরে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত কৃষকের নাম লুৎফর রহমান, বয়স ৫৬ বছর। বুধবার (১২ আগস্ট) ভোরে কৃষি কাজ করার সময় এ বজ্রপাতে তার মৃত্যু ঘটে।
শ্যামনগর থানার ওসি মো. শাফিউল আলম পাটোয়ারী বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিটি উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের মৃত আদালি সরদারের ছেলে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভোরের সময় অন্যের জমিতে কৃষি কাজ করার সময় আকস্মিক বজ্রপাত হলে লুৎফর রহমান মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মো. শাকির হোসেন বলেন, ‘হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন