প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সরকারি বাসা থেকে উদ্ধার করা হয়েছে তার স্ত্রী মরিয়ম খাতুনের হাতে লেখা কিছু চিঠি। এসব চিঠিতে বৈবাহিক সম্পর্কের জটিলতা, প্রতারণার অভিযোগ এবং তীব্র মানসিক যন্ত্রণার বর্ণনা রয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায়, রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করার পর পুলিশ এসব চিঠি ও ডায়েরির পাতা খুঁজে পায়। চিঠিগুলোতে মরিয়ম তার জীবনকে দাবার গুটির সঙ্গে তুলনা করেছেন।
একটি চিঠিতে তিনি উল্লেখ করেন, "শুধু মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই...., তা না হলে যতটা সস্তা ভাবছো ততটা সস্তা আমি নই...।" অন্য একটি চিঠিতে তিনি লিখেছেন, "আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম তার সাথে, কিন্তু জিততে পারিনি হেরে গেলাম ময়দানে। জিতবোই বা কেমনে যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখি তুমিই তো ছিলে বিপক্ষ দলের সেনাপতি।"
একটি সাধারণ পাতায় মরিয়ম তার অবস্থান এবং ভালোবাসার টানাপোড়েনের কথা তুলে ধরেছেন। সেখানে লেখা রয়েছে, "সে ছিল অন্য নারীর স্বামী-কাগজে কলমে অধিকার ছিল তার বউয়ের। আর আমি ছিলাম বোকা...!!! অন্য কারও স্বামীকে বানিয়েছিলাম নিজের শখের পুরুষ...!!! কাউকে অর্ধেক পাওয়ার চেয়ে হারিয়ে ফেলা বেশি সম্মানের কারণ... ভালোবাসা কখনোই ভাগ করে নেওয়ার বিষয় নয়... ভালোবাসা হয় সম্পূর্ণ, না হয় অপূর্ণ!"
একটি পাতায় বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারিত হওয়ার অনুভূতিও প্রকাশ পেয়েছে। সেখানে লেখা হয়েছে, "সে বলেছিল- আজ থেকে আমরা বন্ধু--চলো একটা গেমস খেলি। আমিও সরল মনে বিশ্বাস করে রাজি হয়েছিলাম। কিন্তু কে জানতো— আমিই ছিলাম তোমার গেমসের দাবার এক গুটি।"
জাতীয় সংসদের প্যাডে লেখা অন্য একটি পাতায় ক্ষোভ এবং পরিণতির কথা তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, "আমি হেরেছি--- তুমি জিতেছো-- কারণ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো ঠকিয়ে জিততে পেরেছো। আমি, শৃঙ্গের শেষ বাড়িয়ে ও হাসতে হাসতে মুখে হাসি রেখেছি-- দেখে নাও এই হাসির কারণই হবে তোমার ধ্বংসের কারণ।"
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায়, রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে মরিয়ম খাতুনের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে পুলিশ জানায়। তবে চিঠিগুলো সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন