প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের বিপক্ষে আগামী মাসের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ১৭ সদস্যের স্কোয়াডে সবচেয়ে আলোচিত নাম তরুণ অলরাউন্ডার জেমস কোলস। ২২ বছর বয়সি এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে খুব বেশি পরিবর্তন আনেনি ইংল্যান্ড। বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর জস বাটলারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে আবারও দলে রাখা হয়েছে।
স্কোয়াড থেকে বাদ পড়েছেন বেন ডাকেট এবং চোটের কারণে নেই জেমি ওভারটন। তবে ফিরেছেন জর্ডান কক্স, সনি বেকার ও সাকিব মাহমুদ।
নতুন মুখ কোলস ইতোমধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজারের বেশি রান করেছেন এবং নিয়েছেন ৫৩ উইকেট। সাসেক্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়ার কৃতিত্বে অধিকারী এই অলরাউন্ডার সম্প্রতি অপরাজিত ডাবল সেঞ্চুরিও করেছেন। চলতি বছরের শুরুতে ‘দ্য হান্ড্রেড’-এর নিলামে তিনিই ছিল সবচেয়ে দামি ক্রিকেটার।
দলকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ করেই ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজে যোগ দেবেন তিনি। ১ জুলাই চেস্টার-লি-স্ট্রিটে শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজ।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড হলো: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফ্রা আর্চার, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, জেমস কোলস, জর্ডান কক্স, স্যাম কারান, লিয়াম ডসন, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, আদিল রাশিদ, ফিল সল্ট, জশ টাং ও লুক উড।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন