প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ওমানে অবৈধ বিদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বিদেশি কর্মীদের জন্য আকাবা-ব্যবস্থার বৈধকরণ ও নিয়মিতকরণ সম্পর্কে নতুন তথ্য প্রকাশিত হয়েছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, এই সুবিধার জন্য আবেদন করতে হবে আগামী ১ অক্টোবরের মধ্যে। গৃহকর্মীসহ ওমানে অবস্থানরত সকল অবৈধ বিদেশি কর্মী এই সুবিধার আওতায় আসবেন। এছাড়া, ভিজিট ভিসায় আগত বিদেশিরাও এই সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। তবে, পরিবারের সদস্যরা এই সুবিধার আওতায় থাকবেন না।
এই ব্যবস্থার অধীনে কর্মস্থল বা কফিল পরিবর্তন করা সম্ভব হবে। এর জন্য পূর্ববর্তী নিয়োগকর্তার অনুমতি বা ছাড়পত্রের প্রয়োজন হবে না।
দূতাবাস জানায়, যারা বর্তমানে এএসইজেডএ জোনে কাজ করছেন, তারা যদি বর্তমান বা নতুন নিয়োগকর্তার সঙ্গে ওয়ার্ক পারমিট নবায়নে বিলম্বজনিত জরিমানা সম্মুখীন হন, তবে তারা পুরোপুরি মওকুফের সুযোগ পাবেন। তবে, এজন্য নতুন ওয়ার্ক পারমিটের আবেদন করতে হবে।
এছাড়া, যারা জর্দান সম্পূর্ণভাবে ছেড়ে যেতে চান, তাদের ক্ষেত্রেও প্রযোজ্য জরিমানা মওকুফের ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে।
অবৈধ বিদেশি কর্মীদের সুবিধা প্রদানের জন্য এএসইজেডএ তাদের অফিসের নিয়মিত সময়ের বাইরে অতিরিক্ত সময় সেবা প্রদান করছে। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেবা দেওয়া হচ্ছে। পূর্বে যারা এ ধরনের সুবিধা গ্রহণ করেছেন, তারাও পুনরায় এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন।
বাংলাদেশ দূতাবাস জানায়, এ বিষয়ে আরও তথ্যের প্রয়োজন হলে সরাসরি এএসইজেডএ-এর সঙ্গে যোগাযোগ করতে হবে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা দূতাবাসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন