প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আলোচনা এখনও ইতিবাচক অবস্থানে রয়েছে। তিনি উল্লেখ করেন, সফরের জন্য তাড়াহুড়ার প্রয়োজন নেই। উভয় দেশের সরকারপ্রধানের সুবিধাজনক সময়ে বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন ভারতীয় হাইকমিশনার। চ্যানেল টোয়েন্টিফোরের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, "হুমায়ুন কবিরের সঙ্গে আমার সম্পর্ক ব্যক্তিগত পর্যায়ে গড়ে উঠেছে।" তিনি জানান, বৈঠকে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়নি এবং বৈঠক নিয়ে তিনি ইতিবাচক অনুভূতি প্রকাশ করেন।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী আরও বলেন, ‘আমাদের অবশ্যই যথাযথ সময় দিতে হবে। ভারত সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ এখনও উন্মুক্ত রয়েছে। যখনই দুই প্রধানমন্ত্রী মনে করবেন, তখনই সফরটি অনুষ্ঠিত হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন