প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বাংলাদেশ বুং কার্নো স্টেডিয়ামে খেলতে নেমেছে। তবে আজকের আসিয়ান কাপের ম্যাচে তাদের শুরুটা ভালো হয়নি। সিঙ্গাপুরের বিরুদ্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে গেছেন হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়া।
জাকার্তায় শুরু থেকেই দুই দল বল পজিশন দখলের চেষ্টা করলেও গোল করার মতো কোনো উল্লেখযোগ্য আক্রমণ করতে পারেনি। ম্যাচের প্রথম ভালো আক্রমণটি দেখা যায় ১৬ মিনিটে। মেহেদী হাসান শ্রাবণের অসাধারণ দক্ষতায় বাংলাদেশ বেঁচে যায়। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ইলহান ফান্দির শটটি কর্নারের মাধ্যমে সেভ করেন বাংলাদেশের গোলরক্ষক।
কুলিং বিরতির পর ৩৩ মিনিটে শ্রাবণ আবারও অবিশ্বাস্য এক সেভ করেন। সিঙ্গাপুর বক্সের বাইরে ফ্রি কিক পায়। সেই ফ্রি কিক থেকে সিঙ্গাপুরের জ্যাকব উইলিয়ামের হেড ঝাঁপিয়ে পড়ে নিশ্চিত গোল বাঁচান শ্রাবণ। প্রতিপক্ষ অবশ্য ফিরতি সুযোগ পেয়েছিল, কিন্তু এবার বিপদমুক্ত করেন তারিক কাজী।
যদিও বাংলাদেশ সেই যাত্রায় বাঁচতে পেরেছিল, কিন্তু ৩৫ মিনিটে নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে হেডে গোলটি করেন হারহিস স্টুয়ার্ট। এবার শ্রাবণ দাঁড়িয়ে থেকে শুধু বলকে জালে প্রবেশ করতে দেখলেন।
২ মিনিট পর ব্যবধান আরো বাড়তে পারত। সিঙ্গাপুরের এক খেলোয়াড়ের শট ক্রসবারে লাগে, ফলে বাংলাদেশ ভাগ্যকে পাশে পেয়েছে। বিপরীতে বাংলাদেশ গোলমুখে শট নেওয়ার সুযোগই পায়নি। পরে আর কোনো গোল না হলে বিরতিতে যায় দুই দল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন