প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক সেবনের সময় চারজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী পৌরসভার উত্তর বালাশীপাড়া এলাকায় অভিযান চালায় নাগেশ্বরী থানা পুলিশ। এ সময় মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—উত্তর বালাশীপাড়া এলাকার মো. বাদশা মিয়ার ছেলে গোলাম মাওলা (২৮), মো. আবুল হোসেনের ছেলে মো. ওমর ফারুক (২৬), মো. নুর ইসলামের ছেলে আরিফুল ইসলাম (১৮) এবং মনসুরের ছেলে নুরনবী (২৫)।
আটকের পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দিন। তিনি ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্টে চার আসামির প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়।
নাগেশ্বরী থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন