প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিয়াম হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মসূচিটি গত মঙ্গলবার (১৪ জুলাই) সকালে থানার সামনে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহতের আত্মীয়, বন্ধু এবং স্থানীয় বাসিন্দারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সেই মানববন্ধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন সুষ্ঠু বিচারের আশ্বাস প্রদান করায় ওই কর্মসূচির সমাপ্তি ঘটে। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সিয়ামের মা লাকী আক্তার, মামা রাজিব, বন্ধু জিসানসহ আরো অনেকে।
বক্তাদের মধ্যে কয়েকজন বলেন, প্রধান আসামি গ্রেফতার করা হলেও মামলার অন্যান্য আসামিদের দ্রুত আইনের আওতায় আনা আবশ্যক। বক্তারা হত্যাকাণ্ডে জড়িত সকলের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান।
এবং পাশাপাশি তাঁরা মামলার তদন্তের সঙ্গে জড়িত প্রশাসনের কাছে অনুরোধ করেন যাতে যেন কোনো আসামি আইনের ফাঁক গলে বের হয়ে না যেতে পারে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, এই মামলায় এখন পর্যন্ত দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
এর আগে, ৮ জুলাই আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী এলাকার ছাপড়া মসজিদের সামনে জমিজমা-সংক্রান্ত বিরোধের কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিয়ামের মৃত্যু ঘটে ৯ জুলাই। নিহতের বাবা মোক্তার হোসেন বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন