ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

সিআরপি প্রতিষ্ঠাতা ড. ভ্যালেরি টেইলর সিবিই পদকে ভূষিত


সিআরপি প্রতিষ্ঠাতা ড. ভ্যালেরি টেইলর সিবিই পদকে ভূষিত

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রতিষ্ঠাতা ড. ভ্যালেরি টেইলর বাংলাদেশে সুবিধাবঞ্চিত মানুষের সেবায় অসামান্য অবদানের জন্য ‘কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ (সিবিই) সম্মাননা লাভ করেছেন।

আজ ব্রিটিশ হাই কমিশনের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই রাজকীয় সম্মাননার প্রতীক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে সফরে আসা ডাচেস অব এডিনবরা উপস্থিত ছিলেন।

ব্রিটিশ ফিজিওথেরাপিস্ট ভ্যালেরি টেইলর বাংলাদেশে কাজের স্বীকৃতিস্বরূপ ‘কিং’স বার্থডে অনার্স ২০২৫’-এ সিবিই খেতাবে ভূষিত হন।

আরও পড়ুন: জুবাইদার বিশ্বনেতাদের সহধর্মিণীদের বাংলাদেশ জুট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ

তিনি ১৯৭৯ সালে সিআরপি প্রতিষ্ঠা করেন। এর মধ্য দিয়ে দেশে প্রতিবন্ধী ব্যক্তি ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য তার দশকের পর দশক ধরে সেবার যাত্রা শুরু হয়।

মানবতায় অবদানের জন্য এর আগেও ১৯৯৫ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে ‘অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ (ওবিই) সম্মাননা লাভ করেছিলেন তিনি।

পুনর্বাসন সেবায় এবং বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে টেইলরের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এবার তাকে এ সম্মাননা দেওয়া হলো।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মুবাশশির আলম রাহুল, জামালপুর প্রতিনিধি

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


জামালপুরে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (সন্ধ্যায়) জামালপুর সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক, উপজেলা প্রকৌশলী মো. আকরাম হোসেন তালুকদার, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বিদায় অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার। এ সময় উপস্থিত কর্মকর্তারা তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার পদোন্নতি পেয়ে সিলেট বিভাগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন। তাঁর এ পদোন্নতিতে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালাল হলে সিট বরাদ্দের অভিযোগে তদন্তের দাবি ছাত্রশিবিরের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


শাহজালাল হলে সিট বরাদ্দের অভিযোগে তদন্তের দাবি ছাত্রশিবিরের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলে বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে, অনিয়মের মাধ্যমে বরাদ্দ দেওয়া সিট বাতিল করা এবং মেধা ও স্বচ্ছ নীতিমালার ভিত্তিতে সিট বণ্টন নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আবেদন করেছে।

বুধবার, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকানের কাছে সংগঠনটির নেতাকর্মীরা চার দফা দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গত ১০ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ফোনালাপ থেকে জানা যায়, ঊর্ধ্বতন প্রশাসনের সুপারিশে শাহজালাল হলে বিশেষ বিবেচনায় ছাত্রদলের নেতাকর্মীদের সিট বরাদ্দ দেওয়া হচ্ছে। এ ঘটনায় সংগঠনটি নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেছে।

ছাত্রশিবিরের চার দফা দাবির মধ্যে রয়েছে, বিশেষ বিবেচনায় সিট বরাদ্দের পুরো ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা; প্রচলিত নীতিমালা অনুসরণ না করে বরাদ্দ দেওয়া সব সিট বাতিল করা; সিট খালি হওয়ার সঙ্গে সঙ্গে হলের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হালনাগাদ তালিকা প্রকাশ করা এবং মেধা ও স্বচ্ছ নীতিমালার ভিত্তিতে সিট বরাদ্দ নিশ্চিত করা।

এছাড়া, সিট বরাদ্দের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়, প্রশাসনিক সুপারিশ কিংবা ব্যক্তিগত প্রভাব যেন কোনোভাবেই বিবেচনায় নেওয়া না হয়, তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চবি ছাত্রশিবিরের সেক্রেটারি হাবিব উল্লাহ খালেদ, বায়তুলমাল সম্পাদক ইসহাক ভূঞা, ছাত্র অধিকার সম্পাদক মোনায়েম শরীফ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হারেস মাতাব্বর, আইন ও মাদরাসা সম্পাদক নেয়ামত উল্লাহ ফারাবি প্রমুখ।

এ বিষয়ে চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান সাংবাদিকদের জানান, ‘তারা আমাদের কাছে অভিযোগ জানিয়েছে। আমি বিষয়টি খোঁজ নিচ্ছি। যদি কোনো অনিয়ম ঘটে, তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিআরইউতে ডায়াবেটিস ও জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


ডিআরইউতে ডায়াবেটিস ও জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য এবং তাঁদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষার উদ্দেশ্যে ডায়াবেটিস পরীক্ষা এবং বিনামূল্যে জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পটি বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টায় ডিআরইউ প্রাঙ্গণে শুরু হয়। সকাল ১০টা থেকে নারী সদস্য, সদস্যদের স্ত্রী ও কন্যা সন্তানদের জন্য বিনামূল্যে জরায়ু ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করা হয়। পরে বেলা সাড়ে ১১টায় ক্যাম্পের উদ্বোধন ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্টস অব বাংলাদেশের (এসেডবি) সভাপতি অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে এসিইডিবি ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ, ডা. মাজহারুল ইসলাম সোহেল, ডা. সোহেল খান, ডা. এমএ হালিম খান, ডা. নুরুল আমিন দিপু, ডা. মো. জাহাঙ্গীর আলম, ডা. ফারুক হোসেন, ডা. তাহমিনা ফেরদৌসী, ডা. ফয়সাল আহমেদ এবং ডা. খায়রুল ইসলামসহ অন্যান্য চিকিৎসক ও অতিথিরা।

আলোচকরা বলেন, আগামী ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। এই দিবসটি সামনে রেখে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণেও সহায়ক হবে।

বক্তারা আরও বলেন, বর্তমান বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৫০ কোটির মতো এবং ২০৩০ সালের মধ্যে হয়তো তা ৬০ কোটি ছাড়িয়ে যাবে। বাংলাদেশে সত্তরের দশকে ডায়াবেটিসের প্রবণতা ছিল মাত্র দুই শতাংশের মতো, যেখানে আজ তা ঢাকা শহরেই প্রায় ১২ শতাংশে পৌঁছেছে, এবং প্রি-ডায়াবেটিস (ডায়াবেটিসের আগের ধাপ) এর হার প্রায় ১০ শতাংশ। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, গ্রামাঞ্চলেও এর সামগ্রিক প্রবণতা ৫-৮ শতাংশের মতো। গর্ভকালীন ডায়াবেটিসের হার আমাদের দেশে উন্নত বিশ্বের তুলনায় অনেক বেশি। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে মেদ ভুঁড়ির হার বাড়া এবং শারীরিক পরিশ্রমের প্রতি অনীহার কারণে ডায়াবেটিসের হার দিনে দিনে বাড়তেই থাকবে। এভাবে ক্রমশ ডায়াবেটিস বাড়তে থাকলে শুধু ডায়াবেটিসের কারণেই দেশের অর্থনৈতিক ভারসাম্য মারাত্মক চ্যালেঞ্জের সম্মুখীন হবে।

ক্যাম্পে ডিআরইউ সদস্য, তাঁদের পরিবারের সদস্যসহ দুই শতাধিক সাংবাদিক ও সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদি ও সুমন চৌধুরীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

করেরহাটে (Admission Card) কার্ড হারিয়ে যাওয়ায় সাধারণ ডায়েরি জিডি করেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক সাকিব চৌধুরী

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


করেরহাটে (Admission Card) কার্ড হারিয়ে যাওয়ায় সাধারণ ডায়েরি জিডি করেন

চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন করেরহাট এলাকায় যাতায়াতের সময় (Admission Card) কার্ড হারিয়ে যাওয়ার একটি ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী জোরারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন
জানা যায়, গত সোমবার সকাল ১১:০০ ঘটিকার সময় জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ার এলাকা থেকে করেরহাট সিএনজি তে যাতায়াতের সময় নিজের অজান্তে (Admission Card) কার্ডটি হারিয়ে যায়। পরবর্তীতে সম্ভাব্য বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত কার্ডটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
হারানো কার্ডের বিবরণ:
নাম: নুসরাত জাহান লিমা (২০)
পিতা: রফিক আলম
মাতা: শিরিনা আক্তার

উক্ত (Admission Card) কার্ডটির সন্ধান কোনো দয়ালু ব্যক্তি পেয়ে থাকলে অথবা কোনো তথ্য জানা থাকলে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%