ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর


নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছেন, যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধ করা যায় এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ধর্মমন্ত্রী এই আহ্বান জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃত্ব, মসজিদের ইমাম, খতিব এবং সাধারণ জনগণের অরাজনৈতিক সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: নোয়াখালীর চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

ধর্মমন্ত্রী জুমার খুতবায় মসজিদের ইমাম ও খতিবদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার, নাশকতা পরিহার করার এবং সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার বিষয়ে বক্তব্য দেওয়ার আহ্বান জানান।

তিনি একই সঙ্গে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোথাও নাশকতা বা সন্দেহজনক তৎপরতা নজরে এলে তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় ধর্মীয় নেতৃত্বসহ সবার সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন ধর্মমন্ত্রী।

আরও পড়ুন: ঝালকাঠিতে ৫টি পিচঢালা সড়কের নির্মাণ কাজ শুরু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেলদুয়ারে সিলিমপুর ডোবায় আক্তার হোসেনের ভাসমান লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


দেলদুয়ারে সিলিমপুর ডোবায় আক্তার হোসেনের ভাসমান লাশ উদ্ধার

টাঙ্গাইলের দেলদুয়ারে থানা পুলিশ আক্তার হোসেন (৪৭) নামক এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার আটিয়া ইউনিয়নের সিলিমপুর এলাকার টাঙ্গাইল-নাগরপুর সড়কের পাশে অবস্থিত একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। আক্তার হোসেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাজানপুর সাফলাবাড়ী এলাকার বানু মন্ডলের পুত্র।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াতা হোসেন জানান, ধারণা করা হচ্ছে যে, লোকটি মানসিক প্রতিবন্ধী ছিলেন। প্রাথমিক সুরতহাল রিপোর্টে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এই ঘটনার পর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাল্যবিবাহ বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন ইউএনও কামরুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


বাল্যবিবাহ বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন ইউএনও কামরুল ইসলাম

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম মন্তব্য করেন, বর্তমানে বাল্যবিবাহের হার পূর্বের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। তবে, যদি সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকে, তাহলে সমাজ থেকে ধীরে ধীরে বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব হবে। প্রশাসনের উদ্যোগে কোনো নাবালিকার বিয়ে বন্ধ করার পর পুনরায় বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে কিনা, সে বিষয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের নজর রাখতে হবে।

নিকাহ রেজিস্ট্রার যদি সরকারি রেজিস্ট্রারের বাইরে অন্য কোনো খাতা বা রেজিস্টার ব্যবহার করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে বেআইনিভাবে নোটারি কার্যক্রমের মাধ্যমে বাল্যবিবাহ সম্পন্ন করার সঙ্গে জড়িত আইনজীবীদেরও আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, বিবাহ নিবন্ধক ও সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। গাজীপুরের কালীগঞ্জে উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সাব-রেজিস্ট্রার এস এম সাদনাম নোমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিম বাশার লিমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল আহসান মিন্টু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ প্রমুখ।

এ সময় অন্যান্যের মাঝে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, নাগরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুহিনুর বেগম, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আইউব বাগমার, নিকাহ রেজিস্ট্রার, অন্যান্য ধর্মের বিবাহ নিবন্ধকসহ উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির মনোনীত সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজিতপুর হালিমপুর উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়কের বিদায় অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


বাজিতপুর হালিমপুর উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়কের বিদায় অনুষ্ঠান

হালিমপুর ইউনিয়নের বাজিতপুর হালিমপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক মিলন মিয়ার বিদায় অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী প্রধান শিক্ষক মেহেরুন্নেছা। বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল শিক্ষক, কর্মচারী এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গজারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন এমপি রতন ও প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


গজারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন এমপি রতন ও প্রশাসন

মুন্সীগঞ্জের

গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ইমামপুর গ্রামে অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। বৃহস্পতিবার বিকেল চারটায় তিনি ইমামপুর গ্রামে আগুনে পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

পরিদর্শনের পর, তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইছাক আলী এবং ইমামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সবুজ শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের পুনর্বাসনের জন্য তাৎক্ষণিকভাবে নগদ ৩৫ হাজার টাকা ও ২ বান ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়। সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%