প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফেনীতে দৈনিক প্রথম আলো ও বন্ধুসভার উদ্যোগে জিপিএ ৫ প্রাপ্ত প্রায় ৭'শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার সকালে ফেনী সরকারি কলেজের বীর মুক্তিযোদ্ধা খাজা আহমেদ অডিটোরিয়াম আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এনামুল হক খন্দকার।
ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বন্ধুসভার উপদেষ্টা মোশাররফ হোসেন ও বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক ও ফেনী ইউনিভার্সিটি শিক্ষার্থী রাইসা ফারুকের যৌথ সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর হেড অব রিপোটিং টিপু সুলতান।
সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রথম আলো'র সম্পাদক মতিউর রহমানের শুভেচ্ছা বক্তব্য পাঠ করে শোনান পত্রিকাটির ফেনী জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম।
অতিথির বক্তব্যে ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এনামুল হক খন্দকার বলেন, 'জিপিএ ৫ জীবনের সাফ্যল নয়, তোমাদের সুনাগরিক হতে হবে। জীবন কে কাজে লাগাতে হবে । কিছু দিন পর এই ক্যাম্পাসে তোমরা পদচরাণা করবে। কলেজ আলোকিত হবে । অনেক জিপিএ ৫ প্রাপ্ত কৃতি এইচএসসিতে হয়তো ফেলও করবে। তোমাদের এই জিপিএ ৫ এইচএসসিতে ধরে রাখতে হবে। কলেজে এসে নিজে মনে করো স্বাধীন, তবে এই স্বাধীনতা তোমাদের কিশোর গ্যাং, স্বেচ্ছারীতা তোমাদের কে ধ্বংস করে ফেলতে পারে। তোমরা ভালো মানুষ হয় । তোমরা এইচএসসি সহ পরবর্তীতে আরও ভালো সাফ্যল অর্জন করো।"
কৃতি শিক্ষার্থীদের বাবা ও মা দের উদ্দেশ্যে এনামুল হক খন্দকার বলেন, "আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, তা লক্ষ্য করা আপনাদের দায়িত্ব। আপনারা তাদের চাহিদ পূরণ করতে গিয়ে মোটরসাইকেল, মোবাইল হাতে তুলে দেন । তাদের আর খোঁজ খবর নেয় না । তারা মাদকের সাথে জড়িয়ে পড়ে। সন্তানদের প্রতি লক্ষ্য রাখবেন তারা এই দেশের সম্পদ। ' তিনি বলেন, "দেশসেরা গণমাধ্যম প্রথম আলো ২০২৬ সালে জিপিএ ৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা শিক্ষার্থীদের অনুপ্রানিত করবে । ভবিষ্যতে অনুপ্রেরনা যোগাবে।"
কৃতি শিক্ষার্থীদের মাদক, মিথ্যা, মুখস্থ মানে তিন 'ম' থেকে দূরে রাখার আহ্বান জানান দৈনিক প্রথম আলোর হেড অব রিপোটিং টিপু সুলতান। তিনি বলেন, 'এই জিপিএ ৫ তোমার জীবন ধরে রাখতে হবে। আজকের এই দিন উপভোগ করো। তোমাদের জয় মানে, বাংলাদেশের জয়। আমরা তোমাদের সাফল্য কে অভিনন্দন জানাই। আমরা চাই আগামীতে তোমরা বিজ্ঞান, সাহিত্যে, ভাষায় সমৃদ্ধ হও। প্রথম আলো ভালো সহায়ক হিসেবে তোমাদের পাশে থাকছে। তোমরা প্রথম আলো, বিজ্ঞাচিন্তা, কিশোর আলো, প্রথম আলো'র ফিচার নিয়মিত পড়ো। প্রথম আলো চায় তোমরা ভালো শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, ভালো মানুষ, আলোকিত মানুষ হও।"
শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেইলি স্টারের ফেনী সংবাদদাতা বীর মুক্তিযোদ্ধা আবু তাহের। কৃতি শিক্ষার্থীর পক্ষে বক্তব্য রাখেন দাগনভূঞা একাডেমি থেকে জিপিএ ৫ পাওয়া কৃতি শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবির ও শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সুমাইয়া চৌধুরী।
বাবার সাথে ফেরিওয়ালার কাজ করে জিপিএ ৫ পেল ইসমাইল :
বাবা ফেরি করে মালামাল বিক্রি করে সংসারের খরচ চালান। ছেলেকে পড়ালেখা করানোর মতো সামর্থ্য নেই বাবার। সংসারের খরচ জোগাতে বাবার সাথে সময় দেন দরিদ্র পরিবারের সন্তান ইসমাইল হোসেন নিবির। পড়ালেখায় মেধার স্বাক্ষর রাখা ইসমাইলের পাশে দাঁড়ায় তাঁর এক স্কুল শিক্ষক। অভাব অনটনের মাঝেও চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে আলো ছড়িয়েছেন ইসমাইল। শিক্ষক ও বিভিন্ন জনের সহায়তায় ভর্তি হয়েছেন ফেনী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে। আগামীতে হতে চান বুয়েটের প্রকৌশলী।
সোমবার সকালে শিখো-প্রথম আলো জিপিএ ৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে অদম্য মেধারীর শিক্ষার্থীর বক্তব্য রাখেন দাগনভূঞা একাডেমি থেকে জিপিএ ৫ পাওয়া কৃতি শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবির।
ইসমাইলের এমন বক্তব্যের পর করতালিতে মুখর হয়ে উঠে পুরো হল প্রাঙ্গণ। বড় মঞ্চে নিজের এমন বক্তব্য তুলে ধরতে পেরে আবেগ আপ্লুত হয়ে পড়েন ইসমাইল। প্রথম আলোর কাছে প্রত্যাশা করেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে প্রথম আলো তাঁর প্রতি হাত বাড়িয়ে দিবেন।
মেধাবী শিক্ষার্থীদের (ছাত্রীদের) পক্ষে অনুভূতি ব্যক্ত করেন সুমাইয়া চৌধুরী। তিনি বলেন, আমার আজকের এই কৃতিত্বের পেছনে একাগ্রচিত্তের পড়ালেখার পাশাপাশি বাবা ও মার অবদান অনবদ্য। কঠোর পরশ্রিমে আমার এই অর্জনে আমি আনন্দিত। আমি আগামিতে ভালো ফলাফল করে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনতে চাই।"
সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতেছিল কৃতি শিক্ষার্থী :
কৃতি শিক্ষার্থীদের পক্ষে আবৃত্তি করেন অদ্রিতা নাগ ও গান করেন রাজশ্রী বণিক। মঞ্চ মাতানো ভরাট কন্ঠে আবৃত্তি করেন ফেনী জেলা শিল্পকলা একাডেমীর আবৃত্তি বিভাগের প্রশিক্ষক এম এফ রহমান মিলন। শিক্ষার্থীদের আনন্দ দিতে একক নৃত্য পরিবেশন করেন সম্পূর্ণা সাহা। দলীয় নৃত্য পরিবেশন করেন আর্য সাংস্কৃতিক কেন্দ্রের এক ঝাঁক নবীন শিক্ষার্থী। সংগীতের একাধিক শাখায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী ইমন দাসের কন্ঠে 'আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলারে" গানে হল প্রাঙ্গণে শিক্ষার্থীরা মুখরিত হয়ে উঠে। ঢাকা থেকে আগত এই প্রজন্মের আলোচিত শিল্পী অনিক সূত্র ধর এর মন মাতানো চারটি গানে শিক্ষার্থীরা নেচে গেয়ে আনন্দ উৎসব এ মাতোয়ারা ছিলেন।
সংবর্ধনা চলাকালীন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী দশ শিক্ষার্থীরর হাতে মূল্যবান বই তুলে দেন অতিথিবৃন্দ অতিথিবৃন্দ। শেষে বন্ধুসভায় সাধারণ সম্পাদক দিপংকর রায় চৌধুরীর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আনন্দযজ্ঞের সমাপ্ত হয়।
এবারের জিপিএ ৫ সংবর্ধনা আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা–গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন