প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাদের নিয়মিত অভিযানের আওতায় রাজধানী ঢাকা শহরে গত ২৪ ঘণ্টায় ৪৫৮ জনকে গ্রেপ্তার করেছে। এ সময়ের মধ্যে ৬৪টি মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএমপি। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য অনুসারে, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, তেজগাঁও বিভাগে ৫৭ জন, মিরপুর বিভাগে ১৩৫ জন, গুলশান বিভাগে ৩১ জন, উত্তরা বিভাগে ৭১ জন, গোয়েন্দা বিভাগে ৬ জন এবং সিটিটিসি বিভাগে ২ জন গ্রেপ্তার হয়েছে।
এই অভিযানের সময় তাদের কাছ থেকে ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৩৩৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৯০ বোতল ফেন্সিডিল, ১ টি ওয়ান শাটারগান, ১ টি সামুরাই, ১৭ টি মোবাইল ফোন, ৩০টি খালি চেক বইয়ের পাতা, নগদ ১০৮০ টাকা ও ২৮ লাখ জালনোট উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকার অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন