প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সম্পাদক পদে নিযুক্ত হয়েছেন ইয়াসির আরাফাত। তিনি পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মিডিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার দুপুরে ১৯৫ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির তথ্য এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়।
এ বছরের ফেব্রুয়ারিতে এনসিপিতে যোগদান করেন ইয়াসির আরাফাত। এনসিপিতে যোগ দেওয়ার পূর্বে তিনি সাংবাদিকদের নিয়ে প্রতিষ্ঠা করেন 'বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভ'। এনসিপিতে যোগদানের সময় তিনি সাংবাদিক সংগঠনটির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন।
গণ-অভ্যুত্থানের সাংস্কৃতিক বিষয়াবলি সংরক্ষণে কাজ করেছেন ইয়াসির আরাফাত। তিনি জুলাইয়ের গ্রাফিতি, গান, স্লোগান, কবিতার বিশাল আর্কাইভ ‘জুলাই মেমোরিজ’-এর সহপ্রতিষ্ঠাতা। দেশের ১১টি জেলার ১০ হাজারের মতো গ্রাফিতির ছবি সংরক্ষিত রয়েছে জুলাই মেমোরিজের ওয়েবসাইটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন