প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের অভিনেতা সালমান খান অনলাইনে ট্রলিং ও বডি শেমিং নিয়ে বক্তব্য রেখেছেন। বিগ বস ২০ এর উইকেন্ড কা ভারের একটি প্রোমোতে তিনি কাউকে নির্দিষ্ট করে উল্লেখ না করে মানুষের ওজন, চেহারা, পরিবার, হাসি এবং মাতৃত্বের বিষয়েও কটাক্ষ করার সমালোচনা করেন। ভারতীয় অভিনেত্রী রিচা চাড্ডা সালমানের এই বক্তব্যের প্রশংসা করেছেন।
সালমান মন্তব্য করেন, "কেন ট্রল করতে চান? কারও ওজন নিয়ে, চেহারা নিয়ে, পরিবার নিয়ে, কারও হাসি নিয়ে, কারও ব্যর্থতা নিয়ে, কেউ মা হওয়া নিয়ে—আপনারা আসলে নিজেদের পারিবারিক শিক্ষাই প্রকাশ করছেন।"
রিচা সংবাদমাধ্যম নিউজ ১৮ কে বলেন, "আমি জানতাম না যে তিনি এ বিষয়ে কথা বলেছেন। তবে এটা দারুণ ব্যাপার। এমন কথা বলা সত্যিই উদার মানসিকতার পরিচয়।" তিনি সন্তানের জন্মের পর নারীদের শরীরে স্বাভাবিক পরিবর্তন নিয়েও আলোচনা করেন। তার মতে, মায়েদের শারীরিক পরিবর্তন নিয়ে উপহাস করা উচিত নয়। রিচা আরও বলেন, "যারা মাতৃত্ব নিয়ে ট্রল করেন তারা এই মায়ের মাধ্যমেই পৃথিবীতে এসেছেন। তাই মায়েদের নিয়ে ঠাট্টা-তামাশা শুরু করলে তার ফল খুব খারাপ হতে পারে।"
নিজের অভিজ্ঞতার কথাও বলেছেন রিচা
বডি শেমিংয়ের বিরুদ্ধে এর আগেও কথা বলেছেন হীরামান্ডির এই অভিনেত্রী। বলিউডে কাজের সময় নিজের ইটিং ডিসঅর্ডারের অভিজ্ঞতার কথাও তিনি প্রকাশ্যে জানিয়েছেন। সন্তান জন্মের পর অভিনেত্রীদের ওজন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা বিভিন্ন মন্তব্যের সমালোচনা করেছেন রিচা। সালমানের মন্তব্যের সময়ও অনলাইনে তারকাদের চেহারা ও শারীরিক গঠন নিয়ে সমালোচনা চলছিল।
প্রসব-পরবর্তী অভিজ্ঞতা নিয়ে রিচার নতুন সিরিজ
এদিকে, রিচা মুসাফিরি নামে একটি নন-ফিকশন ইউটিউব সিরিজ তৈরি করেছেন, যা তার প্রসব-পরবর্তী সময়ের অভিজ্ঞতা নিয়ে। সিরিজটির নির্মাতা, লেখক, প্রযোজক ও উপস্থাপক তিনি নিজেই।
রিচা বলেন, "এখানে নিজের সৌন্দর্য বা চেহারা নিয়ে ভাবার সুযোগ নেই। শেষবার মানুষ আমাকে যেমন দেখেছিল, তার তুলনায় এখন আমি বেশি ওজনের কি না—এসব নিয়ে ভাবতে পারি না। আমি তো আমার প্রসব-পরবর্তী যাত্রা নিয়ে একটি অনুষ্ঠান তৈরি করছি।"
সিরিজটির কাজ সম্পন্ন করতে ধারাভিসহ বিভিন্ন জায়গায় শুটিং করেছেন রিচা। সেখানে কাজ করার সময় ইচ্ছাকৃতভাবেই নিজের সাজসজ্জা ও বাহ্যিক উপস্থিতিকে গুরুত্ব দেননি বলে জানান এই অভিনেত্রী।
সূত্র: সামা টিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন