প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ডিগ্রি বটতলা-সংলগ্ন একটি ছাত্রীনিবাস থেকে সাইদা আক্তার রিলা (১৮) নামক এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে শহরের চাঁদের আলো ছাত্রীনিবাসের একটি কক্ষ থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাইদা আখতার রিখা সাঁথিয়া উপজেলার দক্ষিণ বোয়ালমারী এলাকার মো. সাইফুল ইসলাম ও মোছা. মনিরা খাতুনের কন্যা। তিনি পাবনার শহীদ বুলবুল সরকারি কলেজের (ইন্টারমিডিয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ তদন্ত করছে, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রীনিবাস থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানানো সম্ভব হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন