প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়া সুইচিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় নাসিরনগরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। একই সঙ্গে ৩৩ কেভি লাইনে ফল্ট দেখা দেওয়ায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কর্মীরা।
শনিবার (২৯ আগস্ট) ভোরে ব্রাহ্মণবাড়িয়া সুইচিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর থেকেই নাসিরনগরসহ সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানিয়েছে নাসিরনগর জোনাল অফিস।
নাসিরনগর জোনাল অফিস সূত্রে জানা যায়, ৩৩ কেভি লাইনে ফল্ট থাকায় লাইন চেকিং ও গ্রিডে প্রয়োজনীয় কারিগরি কাজ চলছে। এ কারণে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।
বিদ্যুৎ বিভাগের কর্মীরা দ্রুত সরবরাহ স্বাভাবিক করার জন্য কাজ করছেন। এ অবস্থায় গ্রাহকদের ধৈর্য ধরার পাশাপাশি বিদ্যুৎ বিভাগের কর্মীদের কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছে নাসিরনগর জোনাল অফিস।
বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কাজ দ্রুতগতিতে চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন