প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের আদালত প্রাঙ্গণে স্বামীকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে আদালত তাৎক্ষণিক সামারি ট্রায়ালের মাধ্যমে এক নারীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
রোববার (১৯ জুলাই) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক-সংক্রান্ত একটি মামলায় (সি.আর. নং-৫৩৯/২০২৬, কোতোয়ালি) আসামি ফাতিমা মনিষা হাজিরা দিতে আসেন।
আদালত সূত্রে জানা যায়, বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে হাজিরা শেষে আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় আদালতের সামনের বারান্দায় মামলার বাদী মো. সাজ্জাদ হোসেন ও তাঁর মাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন ফাতিমা মনিষা। একপর্যায়ে বাদী সাজ্জাদ হোসেনের মাথায় কিল-ঘুষি মারার অভিযোগ ওঠে। এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত একাধিক ব্যক্তি ঘটনাটি প্রত্যক্ষ করেন।
ঘটনার পর ভুক্তভোগী মো. সাজ্জাদ হোসেন দণ্ডবিধির ৩২৩ এবং ৫০৬(২) ধারায় আদালতে তাৎক্ষণিক লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগটি আমলে নিয়ে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও জাস্টিস অব দ্য পিস এস. এম. শরিয়ত উল্লাহ সামারি ট্রায়াল পরিচালনা করেন। পরে শুনানি শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা বিবেচনা করে আদালত আসামি ফাতিমা মনিষাকে ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আদালতের এ আদেশের পর দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানোর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন