প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের বিভিন্ন স্থানে জুলাই মাসে অভিযানের মাধ্যমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১০৪টি অস্ত্র উদ্ধার করেছে। এ ইস্যুর সঙ্গে যুক্ত ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
র্যাব জানায়, উদ্ধারকৃত ১০৪টি অস্ত্রের মধ্যে রয়েছে ৬৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৩৯টি বিদেশি অস্ত্র। এসব অস্ত্র উদ্ধার করার পাশাপাশি সংশ্লিষ্ট ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ইন্তেখাব চৌধুরী বলেন, আইনের শাসন সমুন্নত রাখতে, মানবাধিকার রক্ষা করতে ও সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব কাজ করছে। একই সঙ্গে অপরাধ চিহ্নিত করে প্রতিরোধ করা এবং অপরাধীদের আইনগতভাবে গ্রেপ্তারের জন্য, ভবিষ্যতেও র্যাব আরও দৃঢ়ভাবে কার্যক্রম পরিচালনা করবে।
তিনি আরও বলেন, জনগণের জন্য সেবা দিতে আমরা সর্বদা নিজেদের নিয়োজিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন