প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অর্থের অভাবে চিকিৎসা করাতে অক্ষম একটি অসহায় ও অসচ্ছল পরিবারের শিশুর পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম সিআইপি। তিনি শিশুটির চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেছেন এবং একইসাথে তিনি ভবিষ্যতে পরিবারের পাশে থাকার পূর্ণ আশ্বাস দিয়েছেন।
জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ার মাধ্যমে ফখরুল ইসলাম সিআইপির নজরে আসে যে, অর্থের সংকটে এক দম্পতি তাদের অসুস্থ শিশুর প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছে না। বিষয়টি জানার পরপরই তিনি কোনও কালবিলম্ব না করে তাৎক্ষণিকভাবে বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসাফ হাসপাতালে সরেজমিনে উপস্থিত হন।
হাসপাতালে গিয়েই তিনি শিশুটির সার্বিক চিকিৎসার খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নগদ ১৮ হাজার টাকা জমা দেন। পাশাপাশি তিনি ঘোষণা করেন, শিশুটির সুচিকিৎসার জন্য যা যা প্রয়োজন, তিনি ও তার পরিবার সেই দায়িত্ব বহন করবেন।
ফখরুল ইসলাম সিআইপির মানবিক পদক্ষেপে শিশুটির স্বজন ও উপস্থিত স্থানীয়রা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এই তাৎক্ষণিক সহায়তা পুরো এলাকার মধ্যে প্রশংসিত হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন