ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

দেউলিয়া ক্যারেক্টার.এআই, ২ কোটি ডলারে ডিজনির কাছে সম্পদ বিক্রি


দেউলিয়া ক্যারেক্টার.এআই, ২ কোটি ডলারে ডিজনির কাছে সম্পদ বিক্রি

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিনোদন প্ল্যাটফর্ম ক্যারেক্টার.এআই যুক্তরাষ্ট্রে দেউলিয়া আইনের ১১তম অধ্যায়ের অধীনে আবেদন করেছে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, প্রতিষ্ঠানটি একই সঙ্গে নিজেদের কিছু সম্পদ ২ কোটি ডলারে ওয়াল্ট ডিজনির কাছে বিক্রি করতে সম্মত হয়েছে।

সোমবার ক্যারেক্টার.এআই এই তথ্য প্রকাশ করে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সম্পদ বিক্রির প্রক্রিয়া চলাকালীন তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ৩০ বছরেও ক্ষমতায় আসবেন না-রাহুলকে অমিত শাহর কটাক্ষ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি:

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

মাদারীপুর শহরের শকুনী লেকপাড়ে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, একই এলাকায় বিচারকের বাসভবনের সামনে অবস্থিত স্বাধীনতা অঙ্গনে আজ বিকেল ৪টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সমাবেশের কয়েক ঘণ্টা আগে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে এ ঘটনার সঙ্গে এনসিপির সমাবেশের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দলের অভ্যন্তরে কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। আবার সমাবেশকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেও এমন ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতায় শিশুদের স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে নতুন সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক: মোঃ সাকিব আহমেদ ঢাকা

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০৮ পি.এম


গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতায় শিশুদের স্বাস্থ্য-পুষ্টি উন্নয়নে নতুন সম্ভাবনা

বাংলাদেশের শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির মানোন্নয়নে গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। এ লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে জাপানের Euglena Group এবং University of Tokyo-এর প্রতিনিধিদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতি নিয়ে একটি সম্ভাব্য সম্ভাব্যতা সমীক্ষা (Feasibility Study) পরিচালনার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে শিশুদের পুষ্টিগত অবস্থা উন্নয়নে গবেষণাভিত্তিক উদ্যোগ গ্রহণ, আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা সম্প্রসারণ এবং তথ্য-উপাত্তের ভিত্তিতে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।

আলোচনায় বাংলাদেশের শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে গবেষণার মাধ্যমে সম্ভাবনা যাচাই এবং বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ধরনের গবেষণা ভবিষ্যতে শিশুদের পুষ্টিগত চাহিদা চিহ্নিত করা এবং তাদের স্বাস্থ্যগত ফলাফল আরও উন্নত করার ক্ষেত্রে সহায়ক হতে পারে।

সংশ্লিষ্টদের মধ্যে এ বৈঠক গবেষণা সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন এবং শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে তথ্যনির্ভর উদ্যোগ গ্রহণের সম্ভাবনাকে আরও এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

শিশুদের সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে দেশীয় উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা ভবিষ্যতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৫ বছরের অপেক্ষা শেষে কভেন্ট্রির ঘরের মাঠে জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


২৫ বছরের অপেক্ষা শেষে কভেন্ট্রির ঘরের মাঠে জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে জয় পাওয়ার জন্য কভেন্ট্রি সিটি দীর্ঘ ২৫ বছর অপেক্ষা করতে হয়েছে। অবশেষে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলে পরাজিত করে সেই অপেক্ষার অবসান ঘটেছে। এই জয়ের ফলে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল অবনমন অঞ্চল থেকে কিছুটা দূরে সরে এসেছে।

সর্বশেষ ২০০১ সালের এপ্রিলে হাইফিল্ড রোডে সান্ডারল্যান্ডকে ১-০ গোলে পরাজিত করার পর ঘরের মাঠে প্রিমিয়ার লিগে আর জয় পায়নি কভেন্ট্রি। জন হার্টসনের করা সেই গোলের পর থেকে ৯৩১০ দিন পর তারা নিজেদের মাঠে লিগ গোল করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

কভেন্ট্রি বিল্ডিং সোসাইটি অ্যারেনায় ম্যাচের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন জ্যাক রুডোনি। নিউক্যাসলের গোলরক্ষক লুকাস হরনিসেক বক্সের মধ্যে সিদিকি শেরিফকে ফেলে দেওয়ার কারণে স্বাগতিকরা পেনাল্টি পায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই শেরিফ ব্যবধান দ্বিগুণ করেন। পরে সভেন বটম্যানের গোলে নিউক্যাসল ম্যাচে ফেরার চেষ্টা করে। তবে এলিস সিমস ও স্টিফেন এমফুনির পরপর দুই গোলে কভেন্ট্রি বড় জয় নিশ্চিত করে।

এটি কভেন্ট্রির জন্য লিগে টানা দ্বিতীয় জয়। ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তারা বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের সমান পয়েন্ট অর্জন করেছে। টেবিলে কভেন্ট্রির অবস্থান এখন ১৪তম স্থানে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেশবপুরে মৎস্য ঘেরে বিষাক্ত বর্জ্য ব্যবহারে দুই ব্যক্তিকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


কেশবপুরে মৎস্য ঘেরে বিষাক্ত বর্জ্য ব্যবহারে দুই ব্যক্তিকে জরিমানা

কেশবপুর উপজেলার একটি পল্লীতে মৎস্য ঘেরে মাছের খাবার হিসেবে বিষাক্ত বর্জ্য ব্যবহারের অভিযোগে দুই ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গোপন তথ্যের ভিত্তিতে সোমবার বিকালে গৌরিঘোনা ইউনিয়নের ভেরচী গ্রামের একটি মাছের খামারে ৩২টি ড্রামে মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তিকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত এই দুই ব্যক্তিকে ৪ হাজার ৫শ টাকা জরিমানা করে। উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাসও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%