প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের হাটহাজারী
গতকাল রবিবার সকাল এগারোটায় উপজেলা এলাকায় জাতীয় প্রানী সম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা প্রানী সম্পদ বিভাগ এবং ভেটেরিনারি হাসপাতাল একটি র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
জাতীয় প্রানী সম্পদ সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল "রপ্তানিমূখী প্রানী সম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ"। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। সভায় বক্তারা উল্লেখ করেন যে, দেশকে প্রানী সম্পদে স্বয়ং সম্পূর্ণ করার লক্ষ্যে প্রাণী সম্পদ বিভাগ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। কৃষক ও খামারীদের অবদানের কারণে বর্তমানে দেশে প্রোটিনের চাহিদা পূরণ হতে চলেছে।
মেধাবী জাতী গঠনে শিশুদের প্রোটিন সমৃদ্ধ খাদ্য গ্রহণ করানো জরুরি। সরকারের পৃষ্ঠপোষকতায় দেশে উদ্যোক্তা ও খামারী সৃষ্টি হচ্ছে, যার ফলে বেকারদের জন্য কর্মসংস্থান তৈরি হচ্ছে। সরকারি চাকুরির উপর নির্ভরতা ক্রমশ কমে আসছে। খামারিদের প্রানীদের খাদ্যের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ নাবিল ফারাবী।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মেজবাহ উদ্দিন, উপজেলা বিএনপি আহ্বায়ক ও সদস্য সচিব যথাক্রমে নুর মোহাম্মদ ও গিয়াস উদ্দিন চেয়ারম্যান। উপ-সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা মতিনুল হক টিপুর সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন মোহাম্মদ হোসেন। খামারীদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ রেজাউল করিম। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে বিজয় দিবসের প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন