প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকালে খুলনা রেলওয়ে স্টেশনের দেয়ালে আঁকা গ্রাফিতিতে এই কালির উপস্থিতি সবার নজরে আসে।
স্থানীয়দের মতে, শনিবার রাত পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কোনো কালি ছিল না। তবে রোববার সকালে দেখা যায়, তার গ্রাফিতিতে কালির দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ নভেম্বর খুলনা সফরকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন স্থানে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) দেয়ালচিত্র আঁকিয়েছিল। এসব দেয়ালচিত্রে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের স্থান দেওয়া হয়েছে।
৬ নভেম্বর সকালে খুলনা নগরের যশোর রোড-সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখেও কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়। পাশাপাশি দেয়ালে রবীন্দ্রনাথবিরোধী পোস্টারও সাঁটানো হয়। তখন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আবারও রবীন্দ্রনাথের গ্রাফিতি এঁকে দিয়েছিলেন।
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন রিপন জানিয়েছেন, "বিষয়টি জেনেছি। কে বা কারা করেছে তা খুঁজে বের করা হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন