ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকাসহ ১২ জেলার জন্য ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা


ঢাকাসহ ১২ জেলার জন্য ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা

রাজধানী ঢাকাসহ দেশের ১২টি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা সম্পর্কে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এই কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা প্রদান করেছে সংস্থাটি।

শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

এতে জানানো হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই কারণে এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঢাকার বৃষ্টি-তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্য পেরুতে ৬.৮ মাত্রার ভূমিকম্প, রাজধানী লিমা কেঁপে ওঠে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৯ এম


মধ্য পেরুতে ৬.৮ মাত্রার ভূমিকম্প, রাজধানী লিমা কেঁপে ওঠে

মধ্য পেরুতে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২০ নভেম্বর) এই কম্পনের ফলে রাজধানী লিমাসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। তবে, তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র এবং পেরুর ভূ-ভৌতিক ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী লিমা থেকে প্রায় ৩২০ কিলোমিটার পূর্বে আন্দীয় অঞ্চলের জুনিন প্রদেশে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১২৯ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হওয়ার পরপরই লিমার বাসিন্দারা খোলা জায়গায় আশ্রয় নেন। স্থানীয় টেলিভিশনের ফুটেজে আইন প্রণেতাদেরও সংসদ ভবন (কংগ্রেস) ছেড়ে বেরিয়ে আসতে দেখা গেছে।

জুনিন প্রদেশের স্থানীয় পরিষদ সদস্য ভিসেন্তে কুইস্পে স্থানীয় সংবাদমাধ্যম আরপিপি-কে জানিয়েছেন, ওই অঞ্চলে এত তীব্র মাত্রার ভূমিকম্প এটিই প্রথম।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, বিশ্বের তৃতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ পেরুর অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলো খনি শিল্প। ভূমিকম্পের উৎপত্তিস্থল জুনিনে বেশ কিছু মাঝারি খনির পাশাপাশি পেরুর অন্যতম বৃহৎ তামার খনি ‘তোরোমোচো’ অবস্থিত।

এদিকে, মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা নিশ্চিত করেছে যে, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই। ভৌগোলিকভাবে পেরু প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ বা আগ্নেয় বলয়ের ওপর অবস্থিত হওয়ায় টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০০ এম


সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহিদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে তারা তাদের শ্রদ্ধা জানান।

প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া তিন বাহিনী প্রধান প্রধানমন্ত্রী সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগে এবং বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এর আগে শনিবার ফজরের নামাজের পর দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেরুতে ৬.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০০ এম


পেরুতে ৬.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল

লাতিন আমেরিকার দেশ পেরু ৬ দশমিক ৯ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। শুক্রবার, দেশটির মধ্যাঞ্চলীয় জুনিন অঞ্চলে এ ভূমিকম্পটি আঘাত হানে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির (এএ) রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জুনিন অঞ্চলের ওন্দোরেস থেকে ২২ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে অনুভূত হওয়া এ ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১৪২ দশমিক ১ কিলোমিটার।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানায়, ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা, পরামর্শ, নজরদারি বা ঝুঁকির ঘোষণা করা হয়নি।

এখন পর্যন্ত ভূমিকম্পের কারণে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার দুই পেসার ছিটকে গেলেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০১ এম


ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার দুই পেসার ছিটকে গেলেন

অস্ট্রেলিয়ার পেস আক্রমণের শঙ্কা চোটের কারণে আরও বেড়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে মাহলি বিয়ার্ডম্যান ও জেভিয়ার বার্টলেট ছিটকে গেছেন।

বিয়ার্ডম্যানের বাঁ উরুর সামনের পেশিতে (কোয়াড্রিসেপস) টান লেগেছে। অপরদিকে, বার্টলেট বাঁ হাঁটুর চোটে আক্রান্ত হয়েছেন। রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হতে যাওয়া সিরিজের কোনো ম্যাচেই তাঁরা অংশগ্রহণ করতে পারবেন না। এর ফলে অস্ট্রেলিয়ার পেস বোলিংয়ের শক্তি আরও কমে যাবে।

এই দুজনের আগে পিঠের পেশীর চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন নাথান এলিস। নিয়মিত পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডও দলের বাইরে রয়েছেন। তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য।

সর্বশেষ চোটের ধাক্কার পর অস্ট্রেলিয়া দলে ফিরেছেন বিলি স্ট্যানলেক। চলতি সপ্তাহে ওয়ানডে কাপে চোট কাটিয়ে মাঠে ফিরেছেন তিনি। এর আগে মূল দলে যুক্ত করা হয়েছিল বেন ডোয়ারশুইস, রাইলি মেরেডিথ ও আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা পেসার হেনরি থর্নটনকে।

অস্ট্রেলিয়া দলের এক মুখপাত্র জানিয়েছেন, বিগ ব্যাশ লিগের আসন্ন মৌসুমে পার্থ স্কর্চার্সের হয়ে খেলতে পারবেন বিয়ার্ডম্যান। তবে বার্টলেটের চোটের অবস্থা আরও পরীক্ষা করে দেখতে হবে।

বুধবার হোবার্টে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে বার্টলেট চোট পান। বাউন্ডারি থেকে বল কুড়িয়ে ফেরার সময় অস্বস্তিতে পড়তে দেখা যায় ডানহাতি এই পেসারকে। এরপর মাঠ ছাড়েন তিনি।

তবে পরে আবার মাঠে ফিরে আরও তিন ওভার বোলিং করেন বার্টলেট। এ সময় ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসনের উইকেটও নেন তিনি।

সাম্প্রতিক এই চোট দুই বোলারের আগামী কয়েক মাসে অস্ট্রেলিয়ার টেস্ট পরিকল্পনায় জায়গা পাওয়ার সম্ভাবনাকেও প্রভাবিত করতে পারে। কারণ, তিন মাসে ১০টি টেস্ট খেলার কঠিন সূচি অপেক্ষা করছে দলের সামনে।

এখনো প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক না হওয়া বিয়ার্ডম্যান ক্যারিয়ারের শুরু থেকেই চোটের সমস্যায় ভুগছেন। তবে গত সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ সূচনা করেন তিনি। ওয়ানডেতে অভিষেক হওয়া কোনো অস্ট্রেলীয় বোলারের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন ২৪ রানে ৬ উইকেট নিয়ে।

তাঁর গতি ও নিয়ন্ত্রিত বোলিং দেখে টেস্ট দলে ডাক পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। অন্যদিকে, গত মাসে শেফিল্ড শিল্ডে দারুণ পারফরম্যান্স করেন বার্টলেট। দুই ম্যাচে ১৬ উইকেট নেওয়ার পর আবার অস্ট্রেলিয়ার সাদা বলের দলে ফিরেছেন তিনি।

সর্বশেষ এই চোটের ধাক্কায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পাওয়ায় অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল আরও দুর্বল হয়ে পড়েছে। দলে নেই ট্রাভিস হেড, ম্যাথিউ রেনশ, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস ও কুপার কনোলিও।

ব্যস্ত সূচী থেকে বিশ্রাম দেয়া হয়েছে হেড ও রেনশ’কে। কনকাশন প্রটোকলে থাকায় খেলতে পারছেন না গ্রিন। অন্যদিকে, শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার বিপক্ষে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন ইংলিস ও কনোলি।

বেশ কয়েকজন খেলোয়াড়ের অনুপস্থিতিতে এমসিজিতে আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে উইকেটকিপার-ব্যাটার স্যাম হার্পারের। এ ছাড়া জোয়েল ডেভিস, নিখিল চৌধুরী ও লাচলান শ-রও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সম্ভাবনা রয়েছে।

অস্ট্রেলিয়ার পরিবর্তিত টি-টোয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান, নিখিল চৌধুরী, টিম ডেভিড, জোয়েল ডেভিস, বেন ডোয়ারশুইস, জ্যাক এডওয়ার্ডস, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, স্যাম হার্পার, স্পেন্সার জনসন, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, লাচলান শ, হেনরি থর্নটন ও অ্যাডাম জাম্পা।

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%