প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার, ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১০ জন সহকারী পুলিশ কমিশনারকে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার পর কমিশনার কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
ডিএমপি কমিশনার জনসেবায় সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, "পদোন্নতি কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর মাধ্যমে নতুন ও বৃহত্তর দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি হয়।"
অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন