প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরের নগরকান্দায় কেন্দ্রীয় কালী মন্দিরের তালা ভেঙে চুরি হওয়া দুটি পিতলের মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার জুঙ্গুরদী গ্রামের মুর্তজা শেখের বাড়িতে অভিযান পরিচালনা করে চুরি হওয়া মূর্তি দুটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মূর্তি দুটির আনুমানিক ওজন প্রায় ২২ কেজি হতে পারে।
পুলিশ জানায়, একটি মূর্তি চুরির ঘটনার পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাতে শুরু করে। এই ঘটনার জের ধরে চারজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যানুসারে জুঙ্গুরদী গ্রামের মুর্তজা শেখের বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া মূর্তি দুটি উদ্ধার করা হয়।
এদিকে, এর আগে রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মন্দিরের তালা দিয়ে সেবায়েত রমা চক্রবর্তী বাসায় চলে যান। কিন্তু পরদিন সোমবার (১৭ আগস্ট) সকালে মন্দিরে এসে পূজা দিতে গিয়ে তিনি দেখেন, মন্দিরের ভেতরে থাকা দুটি পিতলের মূর্তি অদৃশ্য। মন্দিরের কেচিগেটের তালা ভাঙ্গা অবস্থায় ছিল। এ ঘটনার পর সেবায়েত রমা চক্রবর্তী থানায় অভিযোগ দায়ের করেন।
ঘটনার পর নগরকান্দা থানা পুলিশ তদন্ত শুরু করে। পরে পুলিশি তদন্ত ও চার ব্যক্তিকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যানুসারে মূর্তি দুটি উদ্ধার করা হয়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, চুরি হওয়া মূর্তি দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যেই চার জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্য কেউ থাকলে পুলিশ তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনবে। উদ্ধার হওয়া মূর্তি দুটি মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন