প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের অধস্তন আদালতের বিভিন্ন স্তরের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। বদলির আওতায় আসা বিচারকদের মধ্যে ৪৪ জন জেলা জজ, ২৬ জন অতিরিক্ত জেলা জজ, ২৫ জন যুগ্ম জেলা জজ, দুজন সিনিয়র সিভিল জজ এবং দুজন সিভিল জজ অন্তর্ভুক্ত রয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের ভিত্তিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এই কর্মকর্তাদের বদলি করা হয়েছে। বদলিকৃত বিচারকদের নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্ধারিত তারিখের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশও প্রদান করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন