প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আট বছরের এক শিশুকে যৌন হয়রাণির অভিযোগে মো. শাহ আলম (৩৮) নামের এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের একটি মাদ্রাসার পরিত্যক্ত ভবনে এই ঘটনা ঘটেছে।
গ্রেফতারকৃত শাহ আলম ওই এলাকার স্থানীয় একজন বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে, সোমবার শিশুটি বাড়ি থেকে বের হয়ে শিক্ষকরে কাছে পড়ার জন্য যাচ্ছিল। পথে শাহ আলম শিশুটিকে ডেকে একটি পরিত্যক্ত মাদ্রাসা ভবনের বারান্দায় নিয়ে যায়। সেখানে তিনি শিশুটিকে দোকান থেকে খাবার কেনার জন্য ১০ টাকা দেন। এ সময় শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করছিলেন।
এ অবস্থায় মো. সাদ্দাম নামের স্থানীয় আরেক যুবক বিষয়টি দেখতে পেয়ে আশপাশের বাসিন্দাদের ডেকে আনেন। পরে অভিযুক্তকে আটক করার পর পুলিশে খবর দেন।
কর্ণফুলী থানার ওসি ইখতিয়ার উদ্দীন জানান যে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শাহ আলমকে গ্রেফতার করা হয় এবং প্রয়োজনীয় আইন ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে শিশুটির বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন