ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

মোংলার সাংবাদিক মাসুদ রানা সাইবার বুলিং মামলায় খালাস


মোংলার সাংবাদিক মাসুদ রানা সাইবার বুলিং মামলায় খালাস

নতুন সাইবার সুরক্ষা আইনে দায়ের করা বহুল আলোচিত সাইবার বুলিং মামলায় চূড়ান্ত নিষ্পত্তি (খালাস) পেয়েছেন মোংলায় সময় টিভির সাবেক চিত্র সাংবাদিক মাসুদ রানা। এ সময় তিনি পুলিশের জব্দ করা মোবাইল ফোনসহ অন্যান্য মালামালও ফেরত পেয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বাগেরহাটের বিজ্ঞ আদালত বাদী ও বিবাদীর উপস্থিতিতে মামলাটির নিষ্পত্তির ঘোষণা করেন।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে অপপ্রচারের অভিযোগে বাগেরহাটের মোংলার ময়লাপোতা এলাকার বিউটি পার্লারের এক নারীর পক্ষে তার ভাই সাইবার সুরক্ষা আইনে চিত্র সাংবাদিক রেজা মাসুদের বিরুদ্ধে ২ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন। ওই দিন রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে। উক্ত মামলায় ৩ সেপ্টেম্বর পুলিশ তাকে আদালতে পাঠায়। গ্রেফতারের দুই দিন পর ৬ সেপ্টেম্বর আদালত থেকে জামিন পেয়ে মুক্ত হন রেজা মাসুদ।

আরও পড়ুন: শেরেবাংলা নগরে সচিবালয় সরছে, মন্ত্রিসভায় সিদ্ধান্ত

তবে মোংলা প্রেসক্লাবের সাংবাদিক ও স্থানীয় সচেতন মহল শুরু থেকেই এই মামলাটিকে ‘ষড়যন্ত্রমূলক ও সাজানো’ বলে দাবি করে আসছিল।

রেজা মাসুদের বক্তব্য, তিনি এলাকায় ইয়াবা ও মাদক কারবারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। মোংলার বিভিন্ন বিউটি পার্লারে মাদকের একটি বড় আকড়াখানা ছিল। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সময়মতো কার্যকর ব্যবস্থা না নেয়ায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ও প্রমাণসহ মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেন। এই মাদকবিরোধী সত্য প্রকাশের কারণে একটি কুচক্রী মহল বাদীকে ভুল তথ্য দিয়ে তাকে এই ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসায়।

তিনি আরও জানান, ১৭ অক্টোবর বাগেরহাটের বিজ্ঞ আদালত মামলাটি নিষ্পত্তি ঘোষণা করার পর মাসুদ রানা বলেন, "বিভিন্ন স্পটে মাদকে সয়লাব এখন মোংলা শহর ও ইউনিয়নের গ্রামাঞ্চল। সেই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আজ মিথ্যা মামলা ও হয়রানির শিকার হলাম। আমার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের মামলাটি শনিবার বিজ্ঞ আদালত নিষ্পত্তি ঘোষণা করেছেন এবং জব্দকৃত আমার ব্যবহৃত মোবাইল ফোনটিও আদালত থেকে ফেরত পেয়েছি। দেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি আমার সবসময়ই পূর্ণ আস্থা ছিল, আজ তা আবারও প্রমাণিত হলো। এই বিপদের সময় যেসব সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী আমার পাশে থেকেছেন, সাহস দিয়েছেন ও দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।"

আরও পড়ুন: সাংবাদিক সহিদুলকে প্রাণনাশের হুমকি, আদালতে মামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির জোড়া গোলে আটালান্টাকে হারিয়ে নতুন রেকর্ড গড়ল মায়ামি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৬ এম


মেসির জোড়া গোলে আটালান্টাকে হারিয়ে নতুন রেকর্ড গড়ল মায়ামি

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার পর ক্লাবের জার্সিতে অসাধারণ ছন্দে রয়েছেন লিওনেল মেসি। সম্প্রতি, তার জোড়া গোল ও একটি অ্যাসিস্টের মাধ্যমে আটালান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে পরাজিত করেছে ইন্টার মায়ামি। এই ম্যাচে নতুন একটি রেকর্ডও স্থাপন করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

বাংলাদেশ সময় রোববার (১৮ অক্টোবর) ভোরে আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে প্রথমার্ধে এগিয়ে যায় মায়ামি। বিরতির পর মাত্র চার মিনিটের ব্যবধানে দুটি গোল করেন মেসি। ৫৬তম মিনিটে তার প্রথম গোলের পর ৬০তম মিনিটে ব্যবধান বাড়ান তিনি। দুই গোলেই সহায়তা করেন জেরেমি বার্তেরামে। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে আটালান্টা।

এই জয়ের মাধ্যমে মেজর লিগ সকারে (এমএলএস) টানা তিন মৌসুমে অন্তত ১৫টি করে অ্যাসিস্ট করার কীর্তি গড়েছেন মেসি। তিনি লিগের ইতিহাসে প্রথম ফুটবলার, যিনি এই রেকর্ডটি স্থাপন করলেন। চলতি মৌসুমে ২৫ গোল ও ১৫ অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন মায়ামির অধিনায়ক।

মেসির পেশাদার ক্যারিয়ারে গোলসংখ্যা এখন ৯৩৬। চলতি মৌসুমে তার অবদান ৪০ গোল। এমএলএসে এক মৌসুমে সর্বোচ্চ ৪৯ গোলে অবদান রাখার রেকর্ডটি কার্লোস ভেলার। মেসির সামনে সেই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে, কারণ মৌসুমে মায়ামির বাকি চার ম্যাচ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সে স্কুল সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ১২০০ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৬ এম


ফ্রান্সে স্কুল সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ১২০০ গ্রেফতার

ফ্রান্সে বিদ্যমান স্কুল সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভের ফলে ব্যাপক সহিংসতা দেখা দিয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দেশজুড়ে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ১ হাজার ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৫০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ফরাসি সরকার এই পরিস্থিতিকে ‘সহিংসতার বিস্তার’ হিসেবে চিহ্নিত করেছে। বিক্ষোভে আনুমানিক ৫ লাখ ৫০ হাজার মানুষ অংশগ্রহণ করেন।

রাজধানী প্যারিসে শনিবার সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। শহরের বিভিন্ন স্থানে ভবন ও গাড়িতে আগুন লাগানো হয়। লুটপাটের পাশাপাশি সরকারি ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিকেলে প্যারিসের প্রধান মিছিলটি মোটামুটি শান্তিপূর্ণ ছিল। মিছিলে অংশগ্রহণকারী একদল তরুণ বিবিসিকে জানান, তারা শান্তিকামী এবং পরিবর্তন আনতে চান।

তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের কয়েকটি দল রাস্তায় আগুন জ্বালায় এবং গাড়িতে অগ্নিসংযোগ করে। প্যারিসের প্লাস দ্য লা রিপাবলিকের মতো গুরুত্বপূর্ণ স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিভিন্ন দোকানে লুটপাটের ঘটনা ঘটে। এ ছাড়া কয়েকটি দলের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।

লিয়ঁ শহরের পর্যটন দফতরের ভবনে আগুন লাগানোর ঘটনাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছেন মেয়র গ্রেগরি দুসে। তিনি জানান, ঐতিহাসিক ও সুপরিচিত ভবনটিতে আগুন লাগার ঘটনায় তাদের হৃদয় ভেঙে গেছে। স্থানীয় পুলিশের দাবি, সহিংস ব্যক্তিরা দমকলকর্মীদের নিরাপদে আগুন নেভানোর কাজে বাধা প্রদান করেন।

এদিকে লিমোজ শহরের টাউন হলে বড় ধরনের অগ্নিকাণ্ডের ফলে ভবনটির ছাদের একাংশ ধসে পড়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা কাজ করছেন।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সাঁ-এতিয়েনে গ্রেনেড বিস্ফোরণের ফলে এক তরুণের হাত উড়ে গেছে বলে জানিয়েছেন শহরটির মেয়র রেজি হুয়ানিকো। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘এমন মর্মান্তিক ঘটনা কখনোই ঘটানো উচিত ছিল না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, ভারত-উইন্ডিজ সিরিজ ২-২ সমতায় শেষ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৭ এম


বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, ভারত-উইন্ডিজ সিরিজ ২-২ সমতায় শেষ

বৃষ্টির কারণে সিরিজ নির্ধারণী পঞ্চম টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ভারতকে ২-২ সমতায় শেষ করেছে। শনিবার (১৭ অক্টোবর) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচটি সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে বৃষ্টি থামার পর সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন ইশান কিষাণ ও নামান ধীর।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি। পরে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৯ ওভার করা হয়। টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত ৭.৪ ওভারে ৫ উইকেটে ১১৮ রান সংগ্রহ করে। এরপর আবার বৃষ্টি শুরু হলে খেলা পুনরায় শুরু করা সম্ভব হয়নি। ফলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের সুযোগই হয়নি।

ভারতের ইনিংসে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন কিষাণ। তিন নম্বরে নেমে তিনি মাত্র ১০ বলে ৩০ রান করেন। তার ইনিংসে তিনটি চার ও দুটি ছক্কা ছিল। রোমারিও শেফার্ডের এক ওভারেই তিনি দুটি করে চার ও ছক্কা মারেন।

ভারত মাত্র ২.৫ ওভারে ৫০ রান পূর্ণ করে। এটি টি-টোয়েন্টিতে তাদের দ্রুততম দলীয় পঞ্চাশ। সাঞ্জু স্যামসন ৭ বলে ১৬ এবং অধিনায়ক শ্রেয়াস আইয়ার ১৪ বলে ২২ রান করেন।

শেষ দিকে ঝড় তোলেন নামান ধীর। তিনি মাত্র ৬ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে তিনটি ছক্কা ও একটি চার ছিল।

এই ম্যাচের মাধ্যমে প্রায় চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন ভারতের পেসার ভুবনেশ্বর কুমার। তবে বৃষ্টির কারণে বল করার সুযোগ পাননি তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ব্যাটারদের জেতানো উচিত ছিল’ - তাসকিন আহমেদের হতাশা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৭ এম


‘ব্যাটারদের জেতানো উচিত ছিল’ - তাসকিন আহমেদের হতাশা

আবুধাবিতে বাংলাদেশের শুরুটা ছিল চমৎকার। এই দুর্দান্ত সূচনার নেতৃত্ব দেন তাসকিন আহমেদ। তবে, বাংলাদেশের পেসারের শুরুটা শেষ পর্যন্ত তার সতীর্থদের দ্বারা সমর্থিত হতে পারেনি। ফলে, জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ ৯৯ রানের পরাজয়ের সম্মুখীন হয়।

বাংলাদেশ ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭২ রানে গুটিয়ে যায়। টি-টোয়েন্টির যুগে ৫০ ওভারে এই লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ায় তাসকিন হতাশা প্রকাশ করেন। তিনি জানান, ব্যাটারদের এই রান তাড়া করা উচিত ছিল।

ম্যাচ শেষে তাসকিন বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা একটাও জুটি গড়তে পারিনি। একটা জুটি হলেই খেলাটা বের হয়ে যেত। আমাদের ব্যাটিংয়ে প্রায়ই ভুল করা হয়। বোলিংয়ে তাও তো একটা ধারাবাহিকতা আছে। আসলে ব্যাটারদের (গতকাল) জেতানো উচিত ছিল, কিন্তু পারে নাই।’

কন্ডিশনের প্রেক্ষাপটে লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হওয়া নিয়ে তাসকিনের হতাশা স্পষ্ট। তিনি বলেন, ‘সত্যি বলতে, আজকে যে রকম পিচ ছিল, আমরাও তো বল করেছি, একটু এদিক-ওদিক হলেই কিন্তু পানিশড হচ্ছিলাম। জিম্বাবুয়ের সঙ্গে অন্তত ২৭০ অবশ্যই তাড়া করার মতো ছিল। ওদের কন্ডিশনে ওরা অস্ট্রেলিয়াকেও কঠিন সময়ের ভেতর দিয়ে নিয়েছে। কিন্তু এই কন্ডিশনে আমাদের আসলে তাড়া করা উচিত ছিল। আমরা আসলেই ভালো খেলিনি।’

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছানোর জন্য বাংলাদেশকে শেষ ম্যাচে দারুণ কিছু করতে হবে। আগামী ২১ অক্টোবর আফগানিস্তানকে বড় পরাজয়ের স্বাদ দিতে হবে। কেননা, নেট রানরেটে এগিয়ে থাকতে পারলেই ২৩ অক্টোবরের ফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। তাসকিনের বিশ্বাস, তারা এই লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে। তিনি বলেন, ‘এখনো একটা ম্যাচ বাকি আছে। আমরা চাইব যে ভালোভাবে লড়াই করে ফিরে এসে যেন ফাইনাল খেলতে পারি।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%