প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকার নির্ধারিত মূল্যের তুলনায় বেশি দামে সার বিক্রির অভিযোগে এবং গুদামে অবৈধভাবে সার মজুত রাখার অপরাধে এক খুচরা ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ দুপুর ১:৩০ টায় সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় 'মেসার্স ইসলাম ট্রেডার্স' নামক দোকানে পরিচালিত বিশেষ অভিযানের মাধ্যমে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালীন সময়ে দোকানের মালিক মোঃ নুর ইসলাম (৫০) (পিতা: মোঃ নুরফস আলী)-কে ১ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এসময় ডিলারের গুদাম থেকে মোট ৪১০ বস্তা অবৈধভাবে মজুতকৃত সার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সারগুলোর মধ্যে রয়েছে:
ইউরিয়া: ২৫৯ বস্তা
ডিএপি: ১০৬ বস্তা
টিএসপি: ৪৫ বস্তা
এখন উদ্ধারকৃত সারগুলো দ্রুত সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। ঝিলিম ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানকে এই সারগুলো সততার সাথে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ দোকান মালিককে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব প্রদান করা হয়েছে।
সদর উপজেলা কৃষি বিভাগ এবং সদর মডেল থানা পুলিশের যৌথ সহায়তায় এই অভিযানে সফলভাবে পরিচালিত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন