প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মওলানা মরহুম আবদুর রহীম (রহ.) এর ৩৯তম ওফাত বার্ষিকী উপলক্ষে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী শাখার উদ্যোগে কুরআনখানি সেমিনার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগরী আমির মাওলানা মোরশেদ খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের আমীর ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী। প্রবন্ধ পাঠের দায়িত্ব পালন করেন নায়েবে আমীর ড. মওলানা একেএম মাহবুবুর রহমান।
ঢাকায় অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণ করেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, প্রিন্সিপাল শওকত হোসেন, রহমতে আলম মহিলা কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ মুজিরউদ্দিন, প্রিন্সিপাল এস এম আব্দুল হামিদ, কাতারভিত্তিক আন্তর্জাতিক ওলামা সংস্থা আল ইত্তেহাদের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আহমদ শাওকী আফিফি, আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. ইসমাঈল হোসেন, মানবাধিকার কর্মী মির্জা আজম।
বক্তাগণ মাওলানা মরহুম মুহাম্মদ আব্দুর রহিমের বর্ণাঢ্য জীবনের উপর আলোকপাত করতে গিয়ে ইসলামিক জ্ঞান গবেষণা, ইসলামী আন্দোলনের গতিধারা নির্ণয় ও ইসলামী বিপ্লব ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তার লালিত স্বপ্নের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তাগণ উল্লেখ করেন যে, বাংলা সাহিত্যে ইসলামী জীবন ব্যবস্থা, জীবন দর্শন ও ইসলামী আন্দোলন সম্পর্কে সমৃদ্ধ লেখনীর মাধ্যমে তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।
তিনি ছিলেন আপসহীন, তবে ইসলাম প্রতিষ্ঠার জন্য বিভিন্ন মহলের সাথে জোটবদ্ধ হওয়া থেকে কখনো পিছপা হননি। অভিজ্ঞতা প্রমাণ করছে, ইসলাম প্রতিষ্ঠার জন্য আপোষহীনতার পথই একমাত্র সঠিক পথ। অনুষ্ঠানের শেষভাগে সংগঠনের মরহুম সেক্রেটারি জেনারেল ডক্টর এনামুল হক আজাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন