প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘ইউনাইটিং ফর কনসেনসাস’ ১২টি দেশ, যার মধ্যে পাকিস্তানও রয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ সৃষ্টির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা নির্বাচিত সদস্যপদ বৃদ্ধির পাশাপাশি দীর্ঘমেয়াদি ঘূর্ণায়মান আসন চালুর প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের বৈঠকে এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, নিরাপত্তা পরিষদকে আরো প্রতিনিধিত্বশীল, গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য নির্বাচিত সদস্যসংখ্যা বৃদ্ধিই সবচেয়ে ন্যায়সংগত ও গণতান্ত্রিক পন্থা। বিশেষ করে আফ্রিকা, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের প্রতিনিধিত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
জোটটি নতুন স্থায়ী আসন সৃষ্টির বিরোধিতা পুনর্ব্যক্ত করে এবং নিরাপত্তা পরিষদ সংস্কারের আলোচনায় আন্তঃসরকারি আলোচনা প্রক্রিয়াকে বৈধ ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হিসেবে সমর্থন করে।
ভেটো ক্ষমতা বিলুপ্তির পক্ষে অবস্থান নিয়ে যুদ্ধাপরাধ ও ব্যাপক নৃশংসতার মতো নির্দিষ্ট পরিস্থিতিতে এর ব্যবহার সীমিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় দেশগুলো।
আর্জেন্টিনা, কানাডা, কলম্বিয়া, কোস্টারিকা, ইতালি, মাল্টা, মেক্সিকো, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, সান মারিনো, স্পেন ও তুরস্ক—এই ১২টি দেশ যৌথ বিবৃতিতে সই করেছে।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন